FIFA World Cup 2022: বিশ্বকাপ কাঁপানো ক্রোট মডেল ইভানা মাতাবেন ফাইনালেও, মেসির উপর রাগের কারণ কী?
কাতার কাঁপিয়েছেন প্রাক্তন মিস ক্রোয়েশিয়া ইভানা নল। এবারের ফিফা বিশ্বকাপে তিনিই হটেস্ট ফ্যান হিসেবে চিহ্নিতও হয়েছেন। কাতারে যেখানে মহিলাদের জন্য নানা পোশাকবিধি রয়েছে, সেখানে প্রথম দিন থেকেই স্টেডিয়ামে নজর কেড়েছেন ক্রোট মডেল। সেমিফাইনালে ক্রোয়েশিয়া জিতলে নগ্ন হবেন বলেও ঘোষণা করেছিলেন। যদিও আর্জেন্তিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় গতবারের রানার-আপ ক্রোয়েশিয়া। খেলবে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচ। এই আবহে ইভানা রবিবাসরীয় ফাইনালে দর্শকাসনে থাকবেন কিনা তা নিয়ে চলছে চর্চা।
কাতার কাঁপাচ্ছেন ইভানা
কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সব ম্যাচেই এখনও অবধি ক্যামেরা তাক করেছে দর্শকাসনে মাতিয়ে দেওয়া ইভানাকে। বিশ্বকাপ যত এগিয়ে চলেছে ততই ঊর্ধ্বমুখী হয়েছে ইনস্টাগ্রামে ইভানার ফলোয়ারের সংখ্যা। নিমিষে পেরিয়ে গিয়েছে ৩০ লক্ষের মাইলস্টোন। অনেকেই তাঁর সঙ্গে সেলফি তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা চলছে। যদিও আর্জেন্তিনার কাছে পরাস্ত হওয়ায় কাপ জয়ের আশা শেষ হয়ে গিয়েছে ক্রোটদের। মন খারাপ ইভানারও।
আর্জেন্তিনা-বিদ্বেষী
আর্জেন্তিনাকে যে ইভানা সমর্থন করবেন না তা স্পষ্ট করে দিয়েছেন ইতিমধ্যেই। ক্রোয়েশিয়াকে বিশ্বকাপ জয়ের দৌড় থেকে আর্জেন্তিনা ছিটকে দেওয়ার পর ইভানা ক্ষোভ জানিয়েছিলেন রেফারির মান নিয়ে। এমনকী সাফ বলে দেন, আর্জেন্তিনা মোটেই ভালো দল। সে কারণেই তারা কাপ জিতবে না বলেই মনে করছি। সেমিফাইনালে দিনটা আমাদের খারাপ গিয়েছে, এটুকুই বলতে পারি।
ফ্রান্সের জয় চাইছেন
আর্জেন্তিনা ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়াকে পরাস্ত করে। সে কারণেই লিওনেল মেসি এখন ইভানার চোখে খলনায়ক! আর্জেন্তিনার প্রতিও বেড়েছে বিদ্বেষ। ক্রোয়েশিয়াকে হারিয়ে ২০১৮ সালের বিশ্বকাপ ফাইনাল জিতেছিল ফ্রান্স। এবার ইভানা চাইছেন, ফ্রান্স বিশ্বকাপ ফাইনালে হারিয়ে দিক আর্জেন্তিনাকে। তিনি আশ্বস্ত করেছেন, ফাইনাল অবধি দোহাতেই থাকছেন। অর্থাৎ স্টেডিয়ামেও সেদিন হাজির হতেই পারেন বিশ্বকাপের হটেস্ট ফ্যান। হবেন না-ই বা কেন? বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই যে বাড়ছে তাঁর জনপ্রিয়তা, ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা।
কে এই মডেল?
ইভানা মডেলিংয়ের জগতে আসার পর তাঁর কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী। জানা যাচ্ছে, তিনি একটি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই। মডেলিংয়ে বিপুল জনপ্রিয়তা লাভের ফলে বিলাসবহুল জীবনযাপন করেন। রয়েছে দামি গাড়ি, প্রাসাদোপম বাড়ি।
জনপ্রিয়তা বাড়ল বিশ্বকাপের আসরে
ইনস্টাগ্রাম ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে বিভিন্ন সামগ্রীর মার্কেটিংয়ের কাজ করে থাকেন ইভানা। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবেই আসে তাঁর আয়ের অনেকটা অংশ। ইনস্টাগ্রামের পাশাপাশি টিকটক স্টার ইভানা সোশ্যাল মিডিয়ার একজন সেলেব হয়ে উঠেছেন বিশ্বকাপ চলাকালীন। ক্রোয়েশিয়ায় তৈরি নানা পণ্যের জনপ্রিয়তা বৃদ্ধির কাজে নিয়োজিত রাখেন নিজেকে। নলডল নামে সংস্থার কর্ণধার হিসেবে নিজেকে উপস্থাপিত করেছেন ইনস্টাগ্রামে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications