ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপের শেষ ষোলোয় মার্কিন যুক্তরাষ্ট্র, বিদায় ইরান ও ওয়েলসের

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোয় যেতে আজ জিততেই হতো মার্কিন যুক্তরাষ্ট্রকে। অন্যদিকে, ইংল্যান্ডের কাছে ওয়েলস হারায় ইউএসএ-র বিরুদ্ধে এক পয়েন্ট পেলেই রাউন্ড অব সিক্সটিনে যাওয়ার পথ খুলে যেত ইরানের কাছে। যদিও আল থুমানা স্টেডিয়ামে গ্রুপ বি-তে নিজেদের শেষ ম্যাচে ইরানকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছে গেল মার্কিন যুক্তরাষ্ট্র।

ইংল্যান্ডের সঙ্গে বিশ্বকাপের শেষ ষোলোয় মার্কিন যুক্তরাষ্ট্র

ইংল্যান্ড প্রথম ম্যাচে ইরানকে ৬-২ গোলে হারিয়েছিল। পরের ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে ইরান ২-০ গোলে জয় ছিনিয়ে নেয়। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্র ওয়েলসের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল। এদিনের ম্য়াচে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের অর্ধে মার্কিন ফুটবলাররা এতটাই চাপ বজায় রাখছিলেন যে, ইরান আক্রমণেই উঠতে পারছিল না। ক্রিস্টিয়ান পুলিসিক, টিমোথি উইয়া সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেননি।

৩৮ মিনিটের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে জয়সূচক গোলটি করেন চেলসিতে খেলা ক্রিস্টিয়ান পুলিসিক (Cristian Pulisic)। জুভেন্টাসে খেলা মিডফিল্ডার ওয়েস্টন ম্যাককেনির এরিয়াল বল সের্জিনো ডেস্ট হেড করে দারুণভাবে জমা দেন পুলিসিকের পায়ের কাছে, যা জালে জড়াতে কোনও ভুল করেননি মার্কিন তারকা ফুটবলার। এই গোলটি করার সময় চোট পেয়ে মাঠে কিছুক্ষণ পড়ে থাকেন পুলিসিক। দ্বিতীয়ার্ধে তাঁকে আর মাঠে নামাননি কোচ গ্রেগ বেরহাল্টার। প্রথমার্ধের ইনজুরি টাইমে টিমোথি উইয়াও অত্যন্ত কুশলতার সঙ্গে ইরানের জালে বল পাঠান, যদিও তার আগেই অফ সাইডের ফাঁদে জড়িয়ে পড়ায় ব্যবধান বাড়াতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র।

দ্বিতীয়ার্ধে তুলনায় ভালো ফুটবল উপহার দিয়েছে ইরান। অবশ্য সমতা ফেরানোর চেষ্টা চালালেও কাজের কাজ করতে পারেনি। সামান ঘোড্ডোস সমতা ফেরানোর সম্ভাবনা জাগিয়েও সফল হননি। এক গোলে এগিয়ে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রও দ্বিতীয়ার্ধে গোলে শট নিতে পারেনি। তবে চাপ বজায় রাখার চেষ্টা চালিয়ে গিয়েছে। বিশেষ করে ইরানের রক্ষণভাগের ফুটবলারদের চাপে রাখছিলেন ডেস্ট। খেলার শেষের দিকেও ইরান সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। কিন্তু গোল করার লোকের অভাব প্রকট হয়ে দাঁড়ায়। একেবারে শেষ মুহূর্তে হ্যান্ডবলের জন্য ইরানের ফুটবলাররা পেনাল্টির দাবি জানালেও তাতে কর্ণপাত করেননি রেফারি। লিজ বজায় রেখে অবশেষে শেষ ষোলোয় পৌঁছে যায় মার্কিন বাহিনী। প্রি কোয়ার্টারে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এদিনই ইংল্যান্ড হারিয়ে দিয়েছে ওয়েলসকে। ইংল্যান্ড গ্রুপশীর্ষে থেকে শেষ ষোলোয় খেলবে সেনেগালের বিরুদ্ধে। আজ অভিযান শেষ হয়ে গেল ইরান ও ওয়েলসের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+