Argentina: বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ছুটি ঘোষণা করলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি

Argentina: বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ছুটি ঘোষণা করলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি

মঙ্গলবার জাতীয় ছুটি ঘোষণা করলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্ডেজ। ফিফা বিশ্বকাপ ২০২২-এ লিওনেল মেসির আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং এই জয়কে দলের সঙ্গে সেলিব্রেট করার জন্য জাতীয় ছুটি ঘোষণা করা হল আর্জেন্টিনায়।

Argentina: বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ছুটি ঘোষণা করলেন আর্জেন্টিনার রাষ্ট্রপতি

কাতারের লুসাইল স্টেডিয়ামে ২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপ খেতাব জেতে লিওনেল মেসির দল। ৩৬ বছরের ব্যবধানে তৃতীয় বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। লা আলবেসিলেস্তা আর্জেন্টিনার মাটি স্পর্শ করে সেই দেশের সময় অনুযায়ী রাত ৩'টের সময়ে। সেই সময়েই কাতারে কাতের মানুষ উপস্থিত ছিলেন বিশ্বকাপ জয়ী দলকে বরণ করে নেওয়ার জন্য।

পুলিশি কনভয়ের মধ্যে দিয়ে এগিয়ে চলে আর্জেন্টিনার টিম বাস। হুড খোলা বাসে চেপে গোটা দলের সঙ্গে লিওনেল মেসি এগিয়ে চলেছ কাপ হাতে নিয়ে। বিশ্বকাপ বারে বারে ঘুরছিল একের পর এক হাতে এবং রাস্তার দুই ধারে অগুণিত মানুষ চ্যাম্পিয়নদের ক্যামেরাবন্দী করার জন্য এবং তাঁদের অভিনন্দ জানানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। ১৯৮৬ সালে শেষ বার দিয়েগো মারাদোনার নেতৃত্বে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

এয়ারপোর্ট চৌহদ্দি ছড়ানোর পর ধরা পড়ে জনসমুদ্রের ছবি। সাধারণ মানুষ এবং সমর্থকদের জন্য আগে থেকেই রাস্তার দুই ধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। শুধু ফাঁকা ছিল বাস যাওয়ার মতো জায়গা। যে ছবি ধরা পড়েছে তাতে রাস্তার ফাঁকা অংশ ছাড়া সর্বোত্রই শুধু কালো কালো মাথা। লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছেন লিওনেল মেসি এবং তাঁর দলকে বরণ করে নেওয়ার জন্য। জনসমুদ্র বললেও এই জনবিস্ফোরণকে ব্যাখ্যা করা যাবে না, এতটাই পরিমাণ লোক ছিল।

রুদ্ধশ্বাস বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির পেনাল্টি গোল এবং অ্যাঞ্জেল ডি মারিয়ার দুর্ধর্ষ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের শেষ কোয়ার্টারে ডিফেন্সিভ শেপ ধরে রাখতে না পারায় পর পর দুই গোল হজম করতে হয় লিও মেসির দলকে। ওটামেন্ডে বক্সের মধ্যে কোলো মুয়ানিকে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। স্পট কিক থেকে গোল শোধ করেন কিলিয়ান এমবাপে। এই গোলের দুই মিনিটের মধ্যে দুর্দান্ত শটে দ্বিতীয় গোল করে ফ্রান্সকে ম্যাচে ফিরেয় আনেন তরুণ এমবাপেই। ম্যাচ গড়ায় অ্যাডেড টাইমে। অ্যাডেড টাইমের দ্বিতীয়ার্ধে ১০৮ মিনিটে মেসির ডান পায়ের শটে ৩-২ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এটি ছিল ডান পায়ে মেসির শততম গোল। কিন্তু অ্য়াডেড টাইমের শেষ লগ্নে ১১৮ মিনিটে ফের পেনাল্টি পায় ফ্রান্স। গঞ্জালো মন্তিয়ালের হাতে বক্সের মধ্যে বল লাগায় ২০১৮ সালের চ্যাম্পিয়নরা পেনাল্টি পায়। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরাতে ভুল করেননি এমবাপে। একই সঙ্গে বিশ্বকাপের ফাইনালে দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, সেখানে শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বারের জন্য বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+