FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপে ৬০ ম্যাচে ১৫৮ গোল! সর্বকালীন রেকর্ড গড়তে কতগুলি আর দরকার?
কাতারে ফিফা বিশ্বকাপে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে সেমিফাইনাল। প্রথম সেমিফাইনালে আর্জেন্তিনার সামনে ক্রোয়েশিয়া। দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিরুদ্ধে মাঠে নামবে মরক্কো। বিশ্বকাপে দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ণায়ক ও ফাইনাল বাকি। ফলে মোট ম্যাচ হবে ৬৪টি। এখনও অবধি হয়েছে ৬০টি ম্যাচ।

এখনও অবধি ১৫৮ গোল
কোয়ার্টার ফাইনালের শেষ পর্যন্ত ৬০টি ম্যাচে মোট ১৫৮টি গোল হয়েছে এবারের বিশ্বকাপে। ম্যাচ প্রতি গোলের গড় ২.৬৩। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ ও ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে সর্বাধিক ১৭১টি করে গোল হয়েছিল। কোনও একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের নজির ভাঙতে কাতার বিশ্বকাপে আর ১৪টি গোলের প্রয়োজন। সেটি সম্ভব হবে কিনা সেদিকেই রয়েছে সকলের নজর। তবে অসম্ভবও কিছু নয়।

প্রথম পাঁচে কারা?
স্পেন এবারের বিশ্বকাপে কোস্টা রিকাকে ৭-০ গোলে হারিয়েছিল। পর্তুগাল রাউন্ড অব সিক্সটিনে সুইৎজারল্যান্ডকে হারায় ৬-১ গোলে। গ্রুপ পর্বে ইংল্যান্ড ৬-২ গোলে হারিয়ে দিয়েছিল ইরানকে। এবারের বিশ্বকাপে এখনও অবধি সবচেয়ে বেশি গোল করেছে ইংল্যান্ড। তার পরেই রয়েছে পর্তুগাল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল ১২টি গোল করেছে। এই দুই দেশই ইতিমধ্যেই বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। ফ্রান্স ৫ ম্যাচে ১১টি গোল করে রয়েছে তালিকার তিন নম্বরে। নেদারল্যান্ডস ৫ ম্যাচে ১০টি গোল করেছে, তবে আর্জেন্তিনার কাছে ডাচরা পরাস্ত হয়েছে কোয়ার্টার ফাইনালে। লিওনেল মেসির আর্জেন্তিনা ৫ ম্যাচে ৯টি গোল করে যুগ্মভাবে রয়েছে তালিকার পাঁচে। স্পেন ৪ ম্যাচে ৯টি গোল করেছে এবারের বিশ্বকাপে।

বিশ্বকাপে গোলের সেঞ্চুরি পার
১৯৫৪ সালে সুইৎজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে গোলের সংখ্যা একশো ছাড়িয়েছিল। সেবার মোট গোলের সংখ্যা ছিল ১৪০। ১৯৮২ সালে স্পেন বিশ্বকাপ থেকে প্রতিটি বিশ্বকাপের আসরেই মোট গোলের সংখ্যা সেঞ্চুরি পার করেছে। সেই সময় থেকে আজ পর্যন্ত কোনও বিশ্বকাপে সবচেয়ে কম গোল হয়েছে ১৯৯০ সালে ইতালি বিশ্বকাপে, সেবার ১১৫টি গোল হয়েছিল। ১৯৩০ সালে উরুগুয়ে বিশ্বকাপ ও ১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপ, দুটিতেই মোট গোলের সংখ্যা ছিল ৭০।

কোন দল কটি করে গোল করেছে?
এবারের বিশ্বকাপে ব্রাজিল ৫ ম্যাচে ৮টি, ক্রোয়েশিয়া ৫ ম্যাচে ৬টি, জার্মানি ৩ ম্যাচে ৬টি, মরক্কো ৫ ম্যাচে ৫টি, সেনেগাল, জাপান, দক্ষিণ কোরিয়া ও সুইৎজারল্যান্ড ৪ ম্যাচে ৫টি করে, সার্বিয়া ও ঘানা ৩ ম্যাচে পাঁচটি করে গোল করেছে। অস্ট্রেলিয়া ৪ ম্যাচে চারটি, ইকুয়েডর, ইরান ও ক্যামেরুন তিন ম্যাচে চারটি করে গোল করেছে। পোল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র ৪ ম্যাচে তিনটি করে গোল করেছে। সৌদি আরব ও কোস্টা রিকা ৩ ম্যাচে ৩টি করে গোল করেছে। কানাডা, উরুগুয়ে ও মেক্সিকো ৩ ম্যাচে ২টি করে গোল করেছে। ওয়েলস, তিউনিসিয়া, কাতার, ডেনমার্ক ও বেলজিয়াম ৩ ম্যাচে ১টি করে গোল প্রতিপক্ষের জালে জড়াতে পেরেছে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications