পেনাল্টিতে ৪-৩ গোলে রাশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে আজ নামছে রাশিয়া ও ক্রোয়েশিয়া।

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে আজ নামছে রাশিয়া ও ক্রোয়েশিয়া। একটি দেশ সংযুক্ত সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিত্ব করে ১৯৬৬ সালে একবার সেমিফাইনাল খেলেছে। সেটাই রাশিয়ার শেষ সেমিতে ওঠা। তারপরে সোভিয়েত থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স তেমন নেই রাশিয়ার। এবার ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে। রাশিয়ার কাছে সুযোগ রয়েছে প্রথমবার সেমিতে খেলার। এদিকে ক্রোয়েশিয়া এই বিশ্বকাপের অন্যতম ভালো দল। তাঁদের কাছেও সেমি ফাইনাল খেলার দারুণ সুযোগ রয়েছে। ঘরের মাঠে রাশিয়া বাজিমাত করবে, নাকি ক্রোটরা আয়োজকদের ছাপিয়ে শেষ চারে উঠবে? সোচির ফিশত্ স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ জমে উঠতে চলেছে নিঃসন্দেহে।

LIVE সেমিফাইনালের স্বপ্ন নিয়ে নামছে ক্রোয়েশিয়া-রাশিয়া দুই দল

1
958080

ম্যাচের সমস্ত আপডেট দেখুন একনজরে

Jul 08, 2018, 2:21 am IST

রাকিটিচ গোল করে ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে তুললেন। ৪-৩ গোলে জিতল ক্রোটরা।
Jul 08, 2018, 2:19 am IST

ভিদা গোল করে ক্রোয়েশিয়াকে ৩-২ করে দিলেন।
Jul 08, 2018, 2:19 am IST

২-২ করল রাশিয়া। যদিও একটি শটে পিছিয়ে রয়েছে তাঁরা।
Jul 08, 2018, 2:18 am IST

গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দিলেন লুকা মডরিচ।
Jul 08, 2018, 2:17 am IST

গোল মিস করল রাশিয়া। বাইরে মেরে বসলেন রাশিয়ার খেলোয়াড়।
Jul 08, 2018, 2:16 am IST

আকিনফিভ আটকে দিলেন। এগিয়ে থাকার সুযোগ নিতে ব্যর্থ ক্রোয়েশিয়া।
Jul 08, 2018, 2:16 am IST

১-১ করল রাশিয়া। যদিও একটি শটে পিছিয়ে রয়েছে তাঁরা।
Jul 08, 2018, 2:15 am IST

গোল করলেন ক্রোটদের ব্রোজোভিচ। আটকাতে পারলেন না আকিনফিভ। ১-০ এগিয়ে গেল ক্রোয়েশিয়া।
Jul 08, 2018, 2:14 am IST

গোল করতে পারল না রাশিয়া। আটকে দিলেন সুবাসিচ।
Jul 08, 2018, 2:13 am IST

প্রথমে শট নেবে রাশিয়া। গোলে রয়েছেন ক্রোয়েশিয়ার সুবাসিচ।
Jul 08, 2018, 2:07 am IST

এবার টাইব্রেকারে খেলার মীমাংসা হবে। ক্রোয়েশিয়া ২-২ রাশিয়া এই অবস্থায় খেলা শেষ হল।
Jul 08, 2018, 2:06 am IST

১২০ মিনিট খেলা শেষ। ১ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
Jul 08, 2018, 2:00 am IST

১১৪ মিনিটের মাথায় ২-২ করল রাশিয়া।
Jul 08, 2018, 1:59 am IST

বক্সের একেবারে বাইরে ফ্রি কিক পেল রাশিয়া। হাত দিয়ে বল থামানোয় হলুদ কার্ড পিভাসিচকে।
Jul 08, 2018, 1:57 am IST

১১১ মিনিটের মাথায় সুযোগ এসে গিয়েছিল রাশিয়ার সামনে। তবে বল হাতে চলে গেল ক্রোট গোলকিপার সুবাসিচের হাতে। রাশিয়া এখনও ১ গোলে পিছিয়ে রয়েছে।
Jul 08, 2018, 1:50 am IST

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ। ক্রোয়েশিয়া ২-১ গোলে এগিয়ে রয়েছে।
Jul 08, 2018, 1:41 am IST

কর্ণার থেকে হেডে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দিলেন ভিদা।
Jul 08, 2018, 1:38 am IST

অতিরিক্ত সময়ের ৮ মিনিট খেলা হয়ে গেল। কোনও দলই গোল করতে পারেনি এখনও। এই ম্যাচও কি টাই ব্রেকারে গড়াবে। তা জানতে আর কয়েক মিনিটের অপেক্ষা।
Jul 08, 2018, 1:32 am IST

শুরু হল অতিরিক্ত সময়ের খেলা।
Jul 08, 2018, 1:25 am IST

৯০ মিনিটের খেলা শেষ। খেলা ১-১ ড্র। এবার হবে অতিরিক্ত সময়ের খেলা।
Jul 08, 2018, 1:20 am IST

৫ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
Jul 08, 2018, 1:20 am IST

ক্রোয়েশিয়ার গোলরক্ষক সুবাসিচের সামান্য চোট লেগেছে। এদিকে ৯০ মিনিট খেলা অতিক্রান্ত।
Jul 08, 2018, 1:14 am IST

ক্রোয়েশিয়া বক্সের বামদিকে ফ্রি কিক পেল রাশিয়া।
Jul 08, 2018, 1:06 am IST

৭৫ মিনিটের মাথায় রাশিয়া বক্সে সুযোগ এসে গিয়েছিল ক্রোয়েশিয়ার সামনে। মডরিচরা সুয়োগ কাজে লাগাতে পারলেন না।
Jul 08, 2018, 1:02 am IST

৭০ মিনিট খেলা অতিক্রাম্ত। রাশিয়া একটি সুযোগ তৈরি করতে পেরেছিল। তবে কাজের কাজ হল না। হেড গেলে বল বাইরে চলে গেল।
Jul 08, 2018, 12:58 am IST

কোনও দলই গোলের মুখ খুলতে পারছে না। দুই দলে বেশ কয়েকটি পরিবর্তন করা হল। রাশিয়ার পেরিলিচকে বসিয়ে স্মোলভকে নামানো হল।
Jul 08, 2018, 12:50 am IST

৫৯ মিনিটে পেরিসিচের শট পোস্টে লেগে বাইরে চলে গেল। ২-১ করার সুয়োগ হারাল ক্রোটরা।
Jul 08, 2018, 12:45 am IST

৫৫ মিনিট খেলা অতিক্রাম্ত। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পরও কোনও গোল করতে পারেনি দুই দল।
Jul 08, 2018, 12:35 am IST

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। এই ৪৫ মিনিটে কোনও দল গোল করতে পারে নাকি অতিরিক্ত সময়ে খেলা গড়ায় সেটাই দেখার।
Jul 08, 2018, 12:19 am IST

শেষ হল প্রথমার্ধের খেলা। খেলার ফলাফল ১-১।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+