FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি ফের কবে শুরু? কোন বিষয়ে সাবধান থাকবেন?

কাতারে বসছে বিশ্বকাপ ফুটবলের আসর। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ শুরু হবে ২০ নভেম্বর। ইতিমধ্যেই ২৪ লক্ষ ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়ে দিল ফিফা। পরবর্তী পর্যায়ে টিকিট বিক্রি হবে সেপ্টেম্বরে। দিনক্ষণ পরে জানিয়ে দেবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মধ্য প্রাচ্য ও আরবে এই প্রথম বিশ্বকাপ হচ্ছে, ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে।

বিশ্বকাপের টিকিটের চাহিদা তুঙ্গে

বিশ্বকাপের টিকিটের চাহিদা তুঙ্গে

বিশ্বকাপ দেখতে কাতারের মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক, তার প্রতিফলন হচ্ছে টিকিট বিক্রির ক্ষেত্রেও। এ ছাড়াও যে সব দেশের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখতে যাবেন বলে টিকিট কেটেছেন, সংখ্যার নিরিখে সেই তালিকায় প্রথম দিকে রয়েছে আমেরিকা, ইংল্যান্ড, সৌদি আরব, মেক্সিকো, ফ্রান্স, আর্জেন্তিনা, ব্রাজিল ও জার্মানি। ৫ জুলাই থেকে ১৬ অগাস্ট অবধি বিশ্বকাপের টিকিট বিক্রি করা হয়েছে। এই পর্যায়ে ৫ লক্ষ ২০ হাজার ৫৩২টি টিকিট বিক্রি হয়েছে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিট বিক্রির বন্দোবস্ত করা হয়েছিল ফিফার অফিসিয়াল ওয়েবসাইট (FIFA.com/tickets) থেকে।

আগ্রহ বেশি যে ম্যাচগুলি ঘিরে

আগ্রহ বেশি যে ম্যাচগুলি ঘিরে

গ্রুপ পর্যায়ের যে ম্যাচগুলিকে ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে সেগুলি হলো- ক্যামেরুন বনাম ব্রাজিল, ব্রাজিল বনাম সার্বিয়া, পর্তুগাল বনাম উরুগুয়ে, কোস্টা রিকা বনাম জার্মানি ও অস্ট্রেলিয়া বনাম ডেনমার্ক। টিকিট কেনার যে ডিজিটাল লাইন ( digital queues) তাতে দীর্ঘক্ষণ ধরে টিকিট কাটার জন্য অপেক্ষা করেছেন কাতার, সৌদি আরব, আমেরিকা, মেক্সিকো, সংযুক্ত আরব আমিরশাহী, ইংল্যান্ড, আর্জেন্তিনা, ব্রাজিল, ওয়েলস ও অস্ট্রেলিয়ার ফুটবলপ্রেমীরা।

কী প্রয়োজন?

কী প্রয়োজন?

ফিফা বিশ্বকাপের একটি বা একাধিক ম্যাচ দেখতে যাঁরা বিদেশ থেকে কাতারে পৌঁছে যাবেন তাঁদের ট্র্যাভেল প্ল্যানও চূড়ান্ত করার ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে ফিফার তরফে। খেলা দেখতে গেলে টিকিটের পাশাপাশি লাগবে হাইয়া (Hayya-the Fan ID for the tournament) ফ্যান আইডি। সেটি পাওয়া যাবে qatar2022.qa অথবা Hayya to Qatar 2022 অ্যাপের মাধ্যমে। বিশ্বকাপের টিকিট যাঁদের থাকবে স্টেডিয়ামে যেতে তাঁরা বিনামূল্য গণপরিবহনের পরিষেবাও পাবেন।

টিকিট কাটতে সাবধান

টিকিট কাটতে সাবধান

এখনও যাঁরা টিকিট কাটতে পারেননি অথচ ভাবছেন বিশ্বকাপ দেখতে যাবেন তাঁরা সেপ্টেম্বরের শেষ দিকে ফের টিকিট কাটার সুযোগ পাবেন। লাস্ট মিনিট সেলসের দিনক্ষণ জানিয়ে দেবে ফিফা। এ জন্য ফিফার ওয়েবসাইটের টিকিট বিভাগে নজর রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে ফুটবলপ্রেমীদের। লাস্ট মিনিট সেলসের টিকিট বিক্রি চলছে বিশ্বকাপের শেষ ম্যাচ পর্যন্ত। আগে এলে আগে পাবেন ভিত্তিতে টিকিটের দাম প্রদান করলেই মিলবে কনফার্মেশন। একমাত্র FIFA.com/tickets-এর মাধ্যমেই বিশ্বকাপের টিকিট বিক্রি চলছে। এর বাইরে অন্য কোনও ওয়েবসাইট থেকে টিকিট কেনার প্রলোভনে পা না দিতেও ফুটবলপ্রেমীদের সতর্ক করা হয়েছে। লাস্ট মিনিট সেলসের দিন ঘোষণা হতেই দোহায় ওভার দ্য কাউন্টার সেলস শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+