Emiliano Martinez: আপত্তিজনক অঙ্গভঙ্গিতে সমালোচিত মার্তিনেজ! সরব হয়ে কোন সাফাই আর্জেন্তিনার গোলকিপারের?

ফিফা বিশ্বকাপে এবার সোনার গ্লাভ জিতেছেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ফাইনালে দুরন্ত গোলকিপিং করেছেন। বিশেষ করে টাইব্রেকারে তিনি কিংস্লে কোমানের শট রুখে ফ্রান্সকে চাপে ফেলে দেন। এরপর অরেলিয়েঁ চুয়ামেনি পেনাল্টি শ্যুটআউট বাইরে মেরে বসেন। টাইব্রেকারের নায়ক মার্তিনেজ অবশ্য সমালোচিত হচ্ছেন তাঁর বিশেষ অঙ্গভঙ্গির জন্য।

আপত্তিজনক অঙ্গভঙ্গিতে সমালোচিত মার্তিনেজ

গোল্ডেন গ্লাভ জেতার পর তিনি যে অঙ্গভঙ্গি করেছিলেন তাকে আপত্তিকর বলেই মনে করছেন বেশিরভাগ ফুটবলপ্রেমী। যদিও কিছু সংখ্যক ফুটবলপ্রেমী আবার অ্যাস্টন ভিলায় খেলা আর্জেন্তিনীয় গোলকিপারের পাশে থাকার বার্তা দিয়েছেন। যদিও সমালোচনার মুখোমুখি হয়েই এই প্রসঙ্গে মুখ খুলেছেন মার্তিনেজ। কেন তিনি অমন অঙ্গভঙ্গি করেছিলেন, তার কারণও জানিয়েছেন।

আর্জেন্তিনার একটি রেডিও স্টেশন লা রেড-কে দেওয়া সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, ফ্রান্সের সমর্থকরা লাগাতার বিদ্রুপ করছিলেন, টিটকারি দিচ্ছিলেন। সে কারণেই এই অঙ্গভঙ্গি তিনি করে বসেন। ওই সাক্ষাৎকারে মার্তিনেজ আরও জানান, বিশ্বকাপ জেতার স্বপ্ন তিনি বরাবর দেখে আসছিলেন। এবার সেই স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। এই সাফল্য তাই পরিবারকে উৎসর্গ করেছেন মার্তিনেজ।

মার্তিনেজের কথায়, এই জয় সহজে আসেনি। আমরা ভেবেছিলাম ম্যাচ আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে। কিন্তু ফ্রান্স ঘুরে দাঁড়ায়। খুব জটিল একটা ম্যাচ হয়েছে ফাইনালে। এই দুর্ভোগ আমাদের কপালে লেখাই ছিল। শেষের দিকেও ফ্রান্স জেতার সুযোগ পেয়েছিল। ভাগ্য ভালো, আমি পা দিয়ে গোলমুখী শটটি রুখে দিতে পেরেছি। উল্লেখ্য, অতিরিক্ত সময়ের শেষের দিকে পা দিয়ে কোলো মুয়ানির শট দারুণ দক্ষতার সঙ্গে বাঁচান মার্তিনেজ। যে শটটি জালে জড়িয়ে গেলে আর্জেন্তিনার বিশ্বজয় অধরাই থেকে যেত। ফলে মার্তিনেজের এই গোলটি বাঁচানো এবং টাইব্রেকারে নায়ক হয়ে ওঠা আর্জেন্তিনার কাপ জয়ের অন্যতম বড় ফ্যাক্টর।

বিশ্বকাপ নিয়ে দেশে ফেরার সময় বিমানে ছবি তুলেও পোস্ট করেছেন মার্তিনেজ। যাতে দেখা যাচ্ছে, কাপটি সযত্নে নিজের পাশের সিটে সেফটি বেল্ট দিয়ে বেঁধে রেখেছেন। মার্তিনেজ সাক্ষাৎকারে বলেন, এই মুহূর্তেরই সাক্ষী থাকার স্বপ্ন দেখে এসেছি সব সময়। ফলে কাপ জেতার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি অনেক ছোট বয়সে খেলার জন্য ইংল্যান্ডে চলে যাই। বিশ্বকাপ জয় পরিবারকে উৎসর্গ করছি। এদিকে, দেশে ফিরে রাজকীয় অভ্যর্থনা পেল লিওনেল মেসি-র নেতৃত্বাধীন দল। প্রচুর সংখ্যক মানুষ বুয়েনস আইরেসে জড়ো হন বিশ্বজয়ীদের স্বাগত জানাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+