করোনা ভাইরাসের জেরে স্থগিত ভারতে হতে চলা অনূর্ধ্ব-১৭ মহিলা ফুটবল বিশ্বকাপ
করোনাভাইরাসের জেরে স্থগিত ভারতে হতে চলা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ
বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা প্রায় ৬০ হাজার। ভারতেও ক্রমেই মারণ ভাইরাসে আক্রান্তের ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। শনিবার ভারতে আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ৮০-র বেশি। বিশ্বজুড়ে ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে স্থগিত হল ভারতে হতে চলা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ।
|
টুর্নামেন্ট কবে হওয়ার কথা ছিল
শনিবার ফিফা পক্ষ থেকে করোনার কারণে বিশ্বকাপ স্থগিত হচ্ছে বলে জানানো হয়। বিশ্বজুড়ে চলতে থাকা উদ্বেগজনক পরিস্থিতির জেরে এই প্রতিযোগিতা স্থগিত করার চূড়ান্ত সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। চলতি বছরের ২ নভেম্বর ভারতে মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের আসর বসার কথা ছিল। পূর্ব সূচি টুর্নামেন্টের ফাইনাল ছিল ২১ নভেম্বর। স্থগিত টুর্নামেন্টের নতুন সূচি পরবর্তী সময় জানানো হবে বলা হয়েছে।
|
ভারতের কোথায় টুর্নামেন্টের আসর ছিল
ভারতের কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বর, আহমেদাবাদ ও নবি মুম্বই, পাঁচ ভেন্যুতে ম্যাচ হওয়ার কথা ছিল। এর আগে ভারতে মহিলা বিশ্বকাপের কোনও আসর হয়নি।

অতীতে ছেলেদের জুনিয়ার বিশ্বকাপ হয়েছে ভারতে
উল্লেখ্য ২০১৭ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ভারতের মাটিতে আয়োজিত হয়েছিল। ফুটবল মক্কা কলকাতার যুবভারতী স্টেডিয়ামে স্পেন বনাম ইংল্যান্ড ফাইনাল হয়। পিছিয়ে থাকা অবস্থায় ইংল্যান্ড ৫-২ ব্যবধানে ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

ফুটবল দুনিয়ায় এখনও পর্যন্ত কী কী টুর্নামেন্ট স্থগিত হয়েছে
ফুটবল দুনিয়ায় এখনও পর্যন্ত ইউরো কাপ ২০২০, কোপা আমেরিকা ২০২০ স্থগিত হয়ে ২০২১ সালে খেলা হবে। অন্যদিকে করোনা ভাইরাসের কারণে উদ্বেগ বাড়তে অনির্দিষ্টকালের জন্য লা-লিগা স্থগিত ঘোষণা করা হয়েছে। ইপিএল থেকে বুন্দেশলিগা, সিরি এ- ইউরোপের ঘরোয়া থেকে আন্তর্জাতিক প্রতিটি টুর্নামেন্টই এখন করোনার ভয়াবহতার কারণে স্থগিত রয়েছে।












Click it and Unblock the Notifications