আইএসএলে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে লিগ শীর্ষে এফসি গোয়া

আইএসএলে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে লিগ শীর্ষে এফসি গোয়া

আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে ফের লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গেল এফসি গোয়া। ১৬ ম্যাচ খেলা গোয়া ৩৩ পয়েন্টে অবস্থান করছে। সম পরিমাণ ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সর্বশেষ তথা দশম স্থানে অবস্থান করছে হায়দরাবাদ এফসি।

আইএসএলে হায়দরাবাদ এফসি-কে হারিয়ে লিগ শীর্ষে এফসি গোয়া

গোয়ার ফতোরদা স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে প্রাধান্য বিস্তার করে হোম টিম। প্রতিপক্ষের গোলমুখে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন এফসি গোয়ার ফুটবলাররা। ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত গোল দিয়ে স্থানীয় দলের হয়ে খাতা খোলেন হুগো বৌমৌস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে গোয়া।

দ্বিতীয়ার্ধেও খেলায় প্রাধান্য বিস্তার করে গোয়া। ৫০ মিনিটে আরও একটি গোল দিয়ে এফসি গোয়ার হয়ে ব্যবধান বাড়ান হয়ে তৃতীয় গোল দেন ফেরান। ৮৭ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও গোয়ার হয়ে চতুর্থ গোল দেন সেই ফেরানই। ৪-১ গোলে ম্যাচ জেতে এফসি গোয়া।

হায়দরাবাদ এফসি-কে হারিয়ে ফের লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে গেল এফসি গোয়া। যদিও তাদের জন্য সেই স্থান নিরাপদ নয়। কারণ টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে থাকা এটিকে গোয়ার থেকে এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্টে অবস্থান করছে। শনিবার ওড়িশা এফসি-র বিরুদ্ধে জয় হাসিল করতে পারলে ফের লিগ তালিকার শীর্ষ স্থানে পৌঁছে যাবে আন্টোনিও লোপেজ হাবাসের দল। ১৫ ম্যাচ খেলে ২৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এফসি।

Goalfests 🤝 The Fatorda

Watch all the 5⃣ goals from tonight's #FCGHFC 📺#HeroISL #LetsFootball pic.twitter.com/8XVis9quHF
— Indian Super League (@IndSuperLeague) February 5, 2020

আজ আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে জামশেদপুর এফসি-র মুখোমুখি হচ্ছে মুম্বই সিটি এফসি। ১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকার চতুর্থ স্থানে রয়েছে মুম্বই। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার সপ্তম স্থানে রয়েছে জামশেদপুর এফসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+