Euro Cup 2024: ইয়ালামকে নিয়ে প্রবল সমস্যায় স্পেন, কিশোর ফুটবলারকে খেলালে দিতে হবে মোটা অঙ্কের জরিমানা
ইউরোর ৬৪ বছরের ইতিহাসে অভিষেক হওয়া সবচেয়ে কম বয়সী ফুটবলার এখন লামিনে ইয়ামাল। বিশ্ব ফুটবলে বার্সার এই প্রতিভাবান উইঙ্গারের উত্থান অবশ্য রূপকথার মতো ছিল। স্প্যানিশ ফুটবলের অন্যতম গুরুকুল লা মাসিয়া অ্যাকাডেমি থেকে স্পেনের জাতীয় দলের জার্সি, ইয়ামালের কেরিয়ার যে কোনও তরুণ ক্রীড়াবিদকে অনুপ্রেরণা দেবে।
কিন্তু নাবালক এই ফুটবলারকে নিয়েই চরম বিপাকে পড়েছে স্পেন ফুটবল দল। সৌজন্যে জার্মান দেশের কঠোর আইন। জার্মানির নিয়ম অনুযায়ী, রাত আটটার পর ১৮ বছরের কম বয়সি কাউকে দিয়ে 'শ্রম' করানো যায় না। তবে ফুটবলারদের জন্য নিয়মটা সামান্য আলাদা। তাঁদের জন্য ছাড় দেওয়া আছে রাত ১১টা পর্যন্ত।

এখানেই শেষ নয়, ইতিমধ্যেই নক আউটে উঠে গিয়েছে স্পেন দল। নক আউট ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ম্যাচ শেষ হতে রাত আরও গড়াবে । ফলে জরিমানার অঙ্কও বাড়বে। ইয়ামালকে নিয়ে এখন প্রবল সমস্যায় স্প্যানিশ দল।
১৬ বছর বয়সী এই ফুটবলার, ক্রোয়েশিয়া এবং ইতালির বিরুদ্ধে জয় নিশ্চিত করে তাদের ইউরো কাপের শুরুতেই নজর কেড়েছেন। তিনি স্পেনের প্রথম দুই ম্যাচে ডান উইং থেকে তার সৃজনশীলতা প্রদর্শন করেছেন, দলের খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। গত মরশুমে বার্সেলোনার হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় ৫০টি খেলায় সাতটি গোল এবং ১০টি অ্যাসিস্ট করে এই তরুণ প্রতিভা নজর কাড়েন।
২০২৩-২৪ মরশুমে বার্সেলোনার হয়ে মাত্র ১৫ বছর বয়সে অভিষেক করার পর, তিনি দ্রুত স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের নজরে আসেন। ম্যানেজার লুইস দে লা ফুয়েন্তে আলবেনিয়ার বিরুদ্ধে লড়াইয়ের কিশোরকে বিশ্রাম দিতে পারেন।
এখনও স্কুলের পড়াশুনা শেষ হয়নি ইয়ামালের, ফলে খেলার সঙ্গে পড়াশুনাতেও মন দিতে হচ্ছে তাঁকে। ইউরো টুর্নামেন্টের মধ্যেই যেন ফাইনাল পরীক্ষার জন্য পড়তে পারেন সেজন্য বই-খাতা সঙ্গে নিয়ে এসেছেন।
স্পেন শিবিরে থাকাকালীন টিম হোটেলে ফিরে লামিনে ইয়ামাল বসে পড়েন হোমওয়ার্ক নিয়ে। স্পেনের শেয়ার করা ভিডিয়োতে তিনি বলেন, 'আমার চতুর্থ বর্ষ চলছে। তাই আমি হোমওয়ার্ক এখানে নিয়ে এসেছি। আমার অনলাইন ক্লাস রয়েছে। সেগুলো ভালোই চলছে। আমি আশা করি শিক্ষকরা আমার উপর রাগ করবেন না।'












Click it and Unblock the Notifications