Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Euro Cup 2024: ব্যালন ডি'অর এবার দেওয়া হোক স্পেনের কাউকে! ইউরো কাপ জিতেই উপলব্ধির কথা রদ্রির

Euro Cup 2024: প্রথম দেশ হিসেবে চতুর্থবার ইউরো কাপ জয় করল স্পেন। গতকাল বার্লিনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ইউরো কাপ শেষ হতে না হতেই চর্চা শুরু হয়েছে ব্যালন ডি'অরের সম্ভাব্য প্রাপকের নাম নিয়ে। অনেকেই মনে করছেন, এবার এই পুরস্কারটি পাবেন রদ্রি।

Euro Cup 2024
GES Sportfoto/Getty Images
Euro Cup 2024

রদ্রি কেরিয়ারে চতুর্থবার টুর্নামেন্টের সেরার পুরস্কার পেলেন। যদিও ফাইনালে তিনি পুরোটা খেলতে পারেননি। চোট থাকায় বিরতির পর আর তাঁকে মাঠে নামাননি স্প্যানিশ কোচ। যদিও গোটা টু্নামেন্টে তিনি যে দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন, তা স্পষ্ট টুর্নামেন্টের সেরা নির্বাচিত হওয়ার মধ্যেই।

এবারের ইউরো কাপের ফাইনালে প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিকো উইলিয়ামসের গোল এগিয়ে দেয় স্পেনকে। পরিবর্ত হিসেবে নামা কোল পামারের গোলে সমতা ফেরায় ইংল্যান্ড। যদিও স্পেনের সুপার সাব মিকেল ওয়ারজাবাল জয়সূচক গোলটি করেন।

পেপ গুয়ার্দিওলার প্রশিক্ষণাধীন ম্যানচেস্টার সিটিকে টানা চারবার প্রিমিয়ার লিগ খেতাব জেতানোর ক্ষেত্রেও বড় অবদান রেখেছেন রদ্রি। তার পরেই ইউরোর সাফল্য। স্বাভাবিকভাবেই ব্যালন ডি'অর পাওয়ার ক্ষেত্রে বাকিদের কিছুটা পিছনেই ফেলে দিয়েছেন রদ্রি।

১৯৬০ সালে স্পেনের লুইস সুয়ারেজ এই পুরস্কার পেয়েছিলেন। তারপর থেকে আজ অবধি স্পেনের কোনও ফুটবলার ব্যালন ডি'অর পুরস্কার পাননি। এবারের ব্যালন ডি'অরের দৌড়ে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহ্যামরাও। এমনকী রদ্রির কানে এ কথাও এসেছে স্পেন দলের সতীর্থ তথা রিয়াল মাদ্রিদের দানি কারভাহালও এই পুরস্কার পাওয়ার যোগ্য।

রদ্রির হয়েও অনেকেই সওয়াল করছেন। সাম্প্রতিককালে লা লিগার প্লেয়াররাই এই পুরস্কার বেশি পেয়েছেন। কিন্তু স্পেনের কেউ পাননি। স্পেনের ক্লাবে খেলার সুবাদে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো,লুকা মদ্রিচ, করিম বেঞ্জেমারাই এই পুরস্কার জিতেছেন সবমিলিয়ে ১৪ বার।

ইন্টার মায়ামিতে খেলার পাশাপাশি ২০২২ সালের বিশ্বকাপ জেতার সৌজন্যে লিওনেল মেসি কেরিয়ারে অষ্টমবার ব্যালন ডি'অর জিতেছেন। রদ্রি ইউরো কাপ জেতার পর বলেছেন, স্প্যানিশ ফুটবল ব্যালন ডি'অর পাওয়ার যোগ্য। আমি চাই স্পেনের কোনও ফুটবলারই এই পুরস্কারটি পান।

কাকে দেওয়া হলো সেটা বড় বিষয় নয়, স্পেনের কেউ ব্যালন ডি'অর পেলে তা দারুণ বিষয় হবে বলে মনে করেন রদ্রি। তাঁর নিজের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে রদ্রি বলেন, আমি তো কারভাহালের কথাও শুনেছি। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি থেকে বলব, আমি যেভাবে খেলছি, যা স্বীকৃতি পাচ্ছি তাতে খুশি। পুরস্কারের বিষয়টি নানা দিক দেখে দায়িত্বপ্রাপ্তরাই চূড়ান্ত করুন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+