Euro Cup 2024: ইউরোর শুরুতেই চাপে ইংল্যান্ড, অধিনায়ক হ্যারি কেন-র ফিটনেস নিয়েও উঠছে প্রশ্ন
ইউরো কাপের শুরুটা খুব একটা ভালো হয়নি ইংল্যান্ডের। সার্বিয়ার বিরুদ্ধে জয় পেলেও ডেনমার্কের বিরুদ্ধে আটকে গিয়েছে ইংল্যান্ড। ফলে ব্রিটিশদের সেমিফাইনালে উঠা এখনও নিশ্চিত নয়। এরইমধ্যে বিতর্ক শুরু হয়েছে অধিনায়ক হ্যারি কেনের ফিটনেস নিয়ে। যে বিতর্কের সূত্রপাত ইংল্যান্ড বনাম ডেনমার্ক ম্যাচের পরই।
ডেনমার্কের বিরুদ্ধে ম্যাচ ড্র-য়ের পর, অধিনায়ক হ্যারি কেনের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠলে সাউথগেট তাঁর ব্যাখা দেন। একইসঙ্গে তিনি ব্যাখ্যা করেন কেন তিনি খেলার দ্বিতীয়ার্ধে অলি ওয়াটকিন্সকে খেলানোর জন্য কেনকে তুলে নিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু তার পরেও বিতর্ক থামছে না। ফিটনেসের সমস্যার কারণে হ্যারি কেনকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়ার দাবি উঠে গেল ইউরো কাপের দ্বিতীয় ম্যাচের পরেই।

বায়ার্ন মিউনিখের দলের হয়ে একটি দুর্দান্ত মরশুম কাটিয়ে ইউরো কাপে খেলতে এসেছেন হ্যারি কেন। তিনি জার্মানিতে একাধিক স্কোরিং রেকর্ড ভেঙেছিলেন। তবে, ইউরো কাপের -এ ইংল্যান্ডের প্রথম ম্যাচে গোল পাননি। দ্বিতীয় গ্রুপ খেলায় ডেনমার্কের বিপক্ষে দলের ১-১ গোলে ড্র করলেও একমাত্র গোলটি আসে হ্যারি কেনের কাছ থেকেই।
এটা অসম্ভাব যে মঙ্গলবার রাতে স্লোভেনিয়ার বিপক্ষে তাদের শেষ গ্রুপ খেলায় ইংল্যান্ডের কোচ তাঁর তারকা ফরোয়ার্ডকে বাদ দেওয়ার কথা বিবেচনা করবেন। গ্রুপ টপার হিসেবে নকআউট পর্বে খেলার যোগ্যতা নিশ্চিত করতে তাদের জিততে হবে।
ইউরো কাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে হারালেও দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের কাছে আটকে গিয়েছে ইংল্যান্ড। বড় প্রতিযোগিতা খেলতে নেমে ফুটবলারেরা চাপে পড়েছেন বলে মনে করছেন কোচ গ্যারেথ সাউথগেট। চাপ কাটাতে ফুটবলারদের মানসিকভাবে তরতাজা রাখার পন্থা নিয়েছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
হ্যারি কেন, জর্ডান পিকফোর্ড, বুকায়ো সাকা, লুইস ডাঙ্কের মতো ফুটবলারের স্ত্রী বা বান্ধবীদের জাতীয় শিবিরে ডাকা হয়েছে। জার্মানির ব্ল্যাঙ্কেনহাইনের একটি বিলাসবহুল রিসর্টে নিরিবিলিতে জাতীয় শিবির চালাচ্ছে ইংল্যান্ড।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications