Euro Cup 2024: ইউরো কাপে প্রি কোয়ার্টারে কার সামনে কে? জর্জিয়া চমক দিল পর্তুগালকে হারিয়ে, জয় তুরস্কেরও

Euro Cup 2024: ইউরো কাপে গ্রুপ পর্বের খেলা শেষ। এবার শুরু হতে চলেছে রাউন্ড অব সিক্সটিনের দ্বৈরথ। নক আউট পর্বে প্রি কোয়ার্টার ফাইনালে কার সামনে কে? চূড়ান্ত হলো বুধবারের জোড়া ম্যাচের পরই।

জর্জিয়া ২-০ গোলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালকে হারিয়ে পৌঁছে গেল শেষ ষোলোয়। তুরস্ক জয় ছিনিয়ে নিয়েছে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে।

Euro Cup 2024
Photo by Lars Baron/Getty Images
Euro Cup 2024

গ্রুপর এফ-এর ম্যাচে জর্জিয়া ২ মিনিটে পর্তুগালের বিরুদ্ধে এগিয়ে গিয়েছিল খভিচা কাভারাটস্খেলিয়ার গোলের সৌজন্যে। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান জর্জেস মিকাউতাডজে। এই গ্রুপেরই অপর ম্যাচে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে তুরস্ক।

৫১ মিনিটে হাকান কালহানোগুর গোলে এগিয়ে যায় তুরস্ক। ৬৬ মিনিটে টমাস সৌসেক গোল করে সমতা ফেরান। ২০ মিনিটে আন্তেনিন বারাক লাল কার্ড দেখেন। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ৮ মিনিটের মাথায় লাল কার্ড দেখেন টমাস চোরি। তার মিনিট চারেক আগে অবশ্য সেঙ্ক টোসুন তুরস্কের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন।

এই গ্রুপ থেকে পর্তুগাল আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল। দ্বিতীয় দল হিসেবে উঠল তুরস্ক, গোলপার্থক্যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের চেয়ে পিছিয়ে থেকে। বেস্ট অব থ্রি হয়ে যারা প্রি কোয়ার্টারে উঠল তাদের মধ্যে রয়েছে জর্জিয়া।

ভারতীয় সময় শনিবার রাত সাড়ে ৯টা থেকে শুরু রাউন্ড অব সিক্সটিন পর্ব। সুইৎজারল্যান্ড খেলবে ইতালির বিরুদ্ধে। এরপর রাত সাড়়ে ১২টা থেকে জার্মানি-ডেনমার্ক ম্যাচ। রবিবার রাত সাড়ে ৯টা থেকে ইংল্যান্ড-স্লোভাকিয়া ম্যাচ। রাত সাড়ে ১২টা থেকে স্পেনের সামনে জর্জিয়া।

সোমবার ভারতীয় সময় রাত সাড়ে ৯টা থেকে ফ্রান্স-বেলজিয়াম ম্যাচ। রাত সাড়ে ১২টা থেকে পর্তুগাল খেলবে স্লোভেনিয়ার বিরুদ্ধে। মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে রোমানিয়া-নেদারল্যান্ডস ম্যাচ। প্রি কোয়ার্টারের শেষ ম্যাচে রাত সাড়ে ১২টা থেকে অস্ট্রিয়া বনাম তুরস্ক দ্বৈরথ।

তৃতীয় স্থান অধিকার করে জর্জিয়ার (৩ ম্যাচে ৪ পয়েন্ট) পাশাপাশি প্রি কোয়ার্টার ফাইনালে জায়গা করেছে নেদারল্যান্ডস (৩ ম্যাচে ৪ পয়েন্ট), স্লোভাকিয়া (৩ ম্যাচে ৪ পয়েন্ট) ও স্লোভেনিয়া (৩ ম্যাচে ৩ পয়েন্ট)। জর্জিয়ার জয়ে ছিটকে গেল হাঙ্গেরি (৩ ম্যাচে ৩ পয়েন্ট, গোলপার্থক্য মাইনাস ৩)। স্লোভেনিয়ার পয়েন্ট ৩ হলেও গোলপার্থক্য ০, ফলে তারা গেল শেষ ষোলোয়।

ইউরো কাপে কোয়ার্টার ফাইনালের খেলাগুলি শুরু হবে ভারতীয় সময় ৫ ও ৬ জুলাই। সেমিফাইনাল ভারতীয় সময় অনুসারে ৯ ও ১০ জুলাই রাত সাড়ে ১২টা থেকে। ১৪ জুলাই ফাইনাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+