Euro Cup 2024: তুরস্ককে উড়িয়ে ইউরোর শেষ ষোলোয় পর্তুগাল, শুরুতে নেমেও গোল পেলেন না রোনাল্ডো
Euro Cup 2024: টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে ইউরো কাপের শেষ ষোলোয় পৌঁছে গেল পর্তুগাল। আজ তুরস্ককে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা হারালেন ৩-০ গোলে।
প্রথমার্ধেই পর্তুগাল এগিয়ে যায় ২-০ গোলে। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ে। এদিন শুরু থেকেই মাঠে নেমেছিলেন রোনাল্ডো। তবে গোল করতে পারেননি।

এবারের ইউরো কাপে প্রথম ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছিল পর্তুগাল। সেই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েছিল তারা। সমতা ফেরায় রবিন হ্রানাচের আত্মঘাতী গোলের সৌজন্যে। আজকের ম্যাচেও পর্তুগালের তিনটি গোলের মধ্যে একটি আত্মঘাতী গোল রয়েছে।
২১ মিনিটে বার্নার্দো সিলভার গোলে তুরস্কের বিরুদ্ধে এগিয়ে যায় পর্তুগাল। ২৮ মিনিটে সামেত আকায়দিন আত্মঘাতী গোল করে বসেন। ফলে পর্তুগাল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এরপর ৫৫ মিনিটের মাথায় ব্রুনো ফার্নান্দেজের গোলে পর্তুগালের জয়ের ব্যবধান বেড়ে ৩-০ হয়।
রোনাল্ডো কিন্তু গোল পেতেই পারতেন। এমনকী ইউরোর ইতিহাসে সবচেয়ে বেশি বয়সের ফুটবলার হিসেবে নজিরও গড়ে ফেলার সুযোগ ছিল। কিন্তু তিনি নিজে গোল না করে পাস বাড়ান ফার্নান্দেজকে। যা থেকে তৃতীয় গোলটি আসে পর্তুগালের।
তুরস্ক ইউরো কাপে পর্তুগালের বিরুদ্ধে আজ চতুর্থবার পরাস্ত হলো। কোনও ম্যাচেই গোল করতে পারেনি। তবে ২০ মিনিটের মাথায় তুরস্ক গোল করার সুযোগ পেয়েছিল। পেপের তৎপরতায় অরকুন ককু গোল করতে পারেননি। এর একটু পরেই মেজর টুর্নামেন্টে বার্নার্দো সিলভা নিজের প্রথম গোলটি পেয়ে যান।
তুরস্ক রক্ষণের ভুলে পর্তুগাল দ্বিতীয় গোলটি পায়। ভুল পাস যাতে রোনাল্ডোর পায়ে না পৌঁছয় তা নিশ্চিত করতে বলের দখল নিতে গিয়েছিলেন তুরস্কের গোলকিপার আলতাই বেয়িন্দির। যদিও তাঁকে দাঁড়িয়ে দেখতে হয় সামেত আকায়দিনের ব্যাক পাস নিজেদেরই গোলে ঢুকে যাচ্ছে।
তুরস্ক এদিনের ম্যাচে খুব বেশি গোল করার সুযোগও তৈরি করতে পারেনি। দ্বিতীয়ার্ধে রুবেন নেভেসের লম্বা পাস ধরে রোনাল্ডো তা বাড়ান ফার্নান্দেজকে লক্ষ্য করে। তিনি বল জালে জড়াতে কোনও ভুল করেননি। টিনএজ স্টার আরদা গুলেরকে নামিয়েও ব্যবধান কমাতে পারেনি তুরস্ক।
এই ম্যাচে অনভিপ্রেত ঘটনাও ঘটেছে। বেশ কিছু দর্শক মাঠে ঢুকে পড়ে রোনাল্ডোর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। ফলে ম্যাচের শেষ ২০ মিনিটে বেশ কিছুটা সময় খেলা স্থগিত রাখতে হয়।
পর্তুগাল শেষ ষোলোয় পৌঁছে গেল ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে। চেক প্রজাতন্ত্র বনাম জর্জিয়া ম্যাচ আজ ১-১ গোলে শেষ হয়েছে। ফলে শেষ ষোলোয় ওঠা নিশ্চিত করতে তুরস্ককে কোনওভাবেই চেক প্রজাতন্ত্রের কাছে হারা চলবে না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications