Euro Cup 2024: ইউরো কাপে সোনার বুট ভাগ কোন ৬ জনের মধ্যে? রদ্রি ও ইয়ামাল ছিনিয়ে নিলেন ঈর্ষণীয় পুরস্কার

Euro Cup 2024: ইউরো কাপে বার্লিনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবার খেতাব জিতল স্পেন। ২০১২ সালের পর এই প্রথম তাদের কোনও মেজর টুর্নামেন্টে জয়।

ফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। নিকো উইলিয়ামসের গোলে স্পেন এগিয়ে যায়। পরিবর্ত কোল পামারের গোলে সমতা ফেরায় ইংল্যান্ড। পরিবর্ত মিকেল ওয়ারজাবাল স্পেনের জয়সূচক গোলটি করেন।

Euro Cup 2024
AFP via Getty Images
Euro Cup 2024

যার ফলে ভাগ হয়ে গেল সোনার বুট। ইংল্যান্ডের হ্যারি কেনকে দ্বিতীয়ার্ধে তুলে নেন হেড কোচ গ্যারেথ সাউথগেট। হ্যারি কেন ৭ ম্যাচে তিনটি গোল করেছেন। স্পেনের দানি ওলমো পাঁচ ম্যাচে তিনটি গোল করেছেন।

তাঁদের সঙ্গেই সোনার বুট ভাগ হলো নেদারল্যান্ডসের কডি গাকপো (৬ ম্যাচে ৩ গোল), জর্জিয়ার জর্জেস মিকাউতাডজে (৪ ম্যাচে ৩ গোল), জার্মানির জামাল মুসিয়ালা (৫ ম্যাচে ৩ গোল) ও স্লোভাকিয়ার ইভান স্ক্র্যাঞ্জের (৪ ম্যাচে ৩ গোল) মধ্যে।

উইলিয়ামস এদিন ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন। ফাইনালে তাঁর গোলটির পিছনে ছিল লামিনে ইয়ামালের অবদান। ইয়ামালের বাড়ানো পাস ধরেই তিনি স্পেনের প্রথম গোলটি করেন। চারটি অ্যাসিস্ট ও একটি গোল করায় ইয়ামাল পেলেন ইয়ং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার।

ইউরো কাপে সর্বকনিষ্ঠ হিসেবে গোল করেছিলেন। এদিন মেজর টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসেবে ফাইনাল খেলে ভাঙলেন পেলের রেকর্ড। ম্যানচেস্টার সিটিতে খেলা স্প্যানিশ তারকা রদ্রি পেলেন টুর্নামেন্টের সেরার পুরস্কার। যদিও চোট পাওয়ায় বিরতির পর তিনি নামতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+