Euro Cup 2024: প্রাক্তন সতীর্থ যখন প্রতিপক্ষ! ইউরো কোয়ার্টার ফাইনালে এমবাপেকে মোকাবিলায় প্রস্তুত মেন্দেস

Euro Cup 2024: ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে কাল পর্তুগালের মুখোমুখি হবে ফ্রান্স। যে ম্যাচটির ইউএসপি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বনাম কিলিয়ান এমবাপের দ্বৈরথ।

তবে এই ম্যাচে নজর থাকবে নুনো মেন্দেসের দিকেও। পিএসজিতে যিনি ছিলেন এমবাপের সতীর্থ। আবার পর্তুগাল দলে যিনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেন।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

অভিজ্ঞ নুনো মেন্দেসের উপর অনেকটাই নির্ভর করবে পর্তুগালের রক্ষণভাগ। ডিফেন্ডার মেন্দেস তৈরি এমবাপেকে সামলানোর জন্য। এমবাপে সম্প্রতি পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে গিয়েছেন। ফলে প্রাক্তন সতীর্থের সঙ্গে মেন্দেসের দ্বৈরথ উপভোগ্য হবে বলে মনে করা হচ্ছে।

ফরাসি অধিনায়ক এমবাপে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করলেও চেনা ছন্দে নিজেকে মেলে ধরতে পারেননি এবারের টুর্নামেন্টে। কিন্তু এমবাপে কীভাবে বিপজ্জনক হয়ে উঠতে পারেন তা ভালোই জানেন মেন্দেস। তিনি জানিয়েছেন, এমবাপের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলায় তিনি প্রস্তুত।

মেন্দেসের কথায়, এই বড় মঞ্চের মুহূর্তগুলির জন্যই প্রতিদিন অনুশীলন করি। আমরা সকলেই ফ্রান্স দলের বিরুদ্ধে নামার জন্য প্রস্তুত। তাঁদের ভালো মানের ফুটবলার যেমন রয়েছেন, আমাদের দলেও তেমনই গ্রেট প্লেয়াররা রয়েছেন। আমরা সর্বশক্তি নিয়েই ঝাঁপাব, ওদের শক্তি সম্পর্কে অবহিত থেকেই নিজেদের খেলা খেলব।

রোনাল্ডো ও এমবাপের সঙ্গে খেলার অভিজ্ঞতা থাকায় মেন্দেস বলেন, দুজনেই উঁচু মানের ফুটবলার। যে কোনও মুহূর্তেই তাঁরা ফারাক গড়ে দিতে পারেন। আমি দুজনের সঙ্গেই ড্রেসিংরুম শেয়ার করেছি। দুজনের সঙ্গে খেলেই ভালো লেগেছে। তাঁরা দুজনেই অসাধারণ। এক মুহূর্তের মধ্যে তাঁরা ম্যাচে ফারাক গড়ে দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+