Euro Cup 2024: লক্ষ্য এবার শেষ চারের টিকিট, ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের কোন ম্যাচ কখন দেখবেন?
গ্রুপ পর্বের পর এবার প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াইও শেষ। ইউরো কাপের সেরা আট দল চূড়ান্ত হয়ে গেল কোয়ার্টার ফাইনালের জন্য। শেষ আটের লড়াইয়ে উত্তেজনার সব রসদই মজুত রয়েছে। একাধিক বড় ম্যাচ অনুষ্ঠিত হবে শেষ আটের লড়াইয়ে। এই প্রতিবেদনে তুলে ধরা হল ইউরো কাপের কোয়ার্টার ফাইনালের সব ম্যাচের সূচি ও দিনক্ষণ।
প্রথমেই দেখা নেওয়া যাক ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে কোন আটটি দল স্থান পেয়েছে। জার্মানি, স্পেন, ইংল্যান্ড, সুইৎজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, নেদারল্যান্ডস, তুরস্ক এই আটটি দল এবার ইউরো কাপের কোয়ার্টার ফাইনাুলের টিকিট নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হবে শুক্রবার থেকে। ভারতীয় সময় অনুসারে শুক্র ও শনিবার এই দুই দিন কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

প্রথম কোয়ার্টার ফাইনালেই জমজমাট লড়াই। জার্মানির মুখোমুখি স্পেন। বলা যেতে পারে এবারের ইউরো কাপে সব থেকে হাইভোল্টেজ ম্যাচ হতে চলেছে এটাই। শুক্রবার ৫ জুলাই ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিটে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। শেষ ষোলোর ম্যাচে জার্মানি ২-০ গোলে ডেনমার্ককে এবং স্পেন ৪-১ গোলে জর্জিয়াকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে।
এই ম্যাচ শেষের কিছুক্ষণের মধ্যেই আরও একটা হাইভোল্টেজ লড়াই শুরু হবে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে ফ্রান্সের মুখোমুখি পর্তুগাল। ২০১৬ সালে ইউরো কাপে এই দুই দেশ ফাইনা লে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল। এবার ফ্রান্সের কাছে বদলার ম্যাচ। শনিবার রাত ১২.৩০ মিনিটে এই ম্যাচ শুরু হবে। প্রি কোয়ার্টার ফাইনালে পর্তুগাল টাইব্রেকারে ৩-০ গোলে স্লোভেনিয়াকে হারায়। ফ্রান্স জয় পায় বেলজিয়ামের বিরুদ্ধে।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে সুইৎজারল্যান্ড। এই ম্যাচটি শনিবার ভারতীয় সময় রাত ৯.৩০ মিনিট থেকে শুরু হবে। গতবারের চ্যাম্পিয়ন ইতালিকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইৎজারল্যান্ড। অন্যদিকে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করেছে ইংল্যান্ড।
চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনালের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তুরস্কের। রবিবার(৭ জুলাই) রাত ১২.৩০ মিনিট খেকে এই ম্যাচ শুরু হবে। প্রি কোয়ার্টারে রোমানিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে ডাচরা। অন্যদিকে, অস্ট্রিয়াকে হারিয়েছে তুরস্ক।
ইউরো কাপ কোয়ার্টার ফাইনাল
স্পেন বনাম জার্মানি(৫ জুলাই)- রাত ৯.৩০ মিনিট (ভারতীয় সময়) -স্টুটগার্ট
পর্তুগাল বনাম ফ্রান্স(৬ জুলাই)- রাত ১২.৩০ মিনিট (ভারতীয় সময়) -হ্যামবার্গ
ইংল্যান্ড বনাম সুইৎজারল্যান্ড(৬ জুলাই)- রাত ৯.৩০ মিনিট (ভারতীয় সময়) -ডুসেলডর্ফ
নেদারল্যান্ডস বনাম তুরস্ক(৭ জুলাই)- রাত ১২.৩০ মিনিট (ভারতীয় সময়) -বার্লিন












Click it and Unblock the Notifications