Euro Cup 2024: বেকেনবাওয়ারকে বিশেষ শ্রদ্ধা ইউরো কাপের উদ্বোধনে, থাকবেন কোন কিংবদন্তিরা?
Euro Cup 2024: ইউরো কাপ শুরু হচ্ছে শুক্রবার থেকে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে জার্মানি ও স্কটল্যান্ড। তার আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান।
গত জানুয়ারিতে ৭৮ বছর বয়সে জীবনাবসান হয়েছে জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শনের পরিকল্পনা উয়েফার।
বেকেনবাওয়ার পরিচিত ছিলেন 'ডের কাইসার' নামে। তাঁর অধিনায়কত্বে ১৯৭২ সালে জার্মানি ইউরো কাপ জিতেছিল। ১৯৭৪ সালে বেকেনবাওয়ারের নেতৃত্বেই জার্মানি জেতে বিশ্বকাপ। কোচ হিসেবেও ১৯৯০ সালে পশ্চিম জার্মানিকে বিশ্বকাপ খেতাব এনে দিয়েছিলেন বেকেনবাওয়ার।
সর্বকালের সেরা ডিফেন্ডারদের অন্যতম বেকেনবাওয়ারের নেতৃত্বেই জার্মানি প্রথমবার ইউরো কাপ জিতেছিল। এরপর জেতে ১৯৭২, ১৯৮০ ও ১৯৯৬ সালে। ১৯৭৬, ১৯৯২ ও ২০০৮ সালে জার্মানি রানার-আপ হয়েছিল। স্পেন ও জার্মানি ছাড়া কোনও দেশ তিনবার করে ইউরো কাপ জিততে পারেনি।
স্পেন (১৯৬৪), ইতালি (১৯৬৮) ও ফ্রান্স (১৯৮৪)-র পর চতুর্থ আয়োজক দেশ হিসেবে ইউরো কাপ খেতাব জয়ের লক্ষ্যে নামবে জার্মানি। জানা যাচ্ছে, জার্মানির তিনবার ইউরো কাপ জয়ের নানা মুহূর্ত তুলে ধরা হবে মিউনিখ ফুটবল অ্যারেনায় উদ্বোধনী অনুষ্ঠানে।
বেকেনবাওয়ারের স্ত্রী হেইদি (Heidi) হেনরি ডেলনি ট্রফি মাঠে নিয়ে আসবেন। তারপর একে একে মাঠে প্রবেশ করবেন ১৯৮০ ও ১৯৯৬ সালে জার্মানির ইউরো কাপজয়ী দলের দুই অধিনায়ক বার্নার্ড দিয়েৎজ ও যুর্গেন ক্লিন্সম্যান। উল্লেখ্য, গ্রুপ এ-তে জার্মানির সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, হাঙ্গেরি ও সুইৎজারল্যান্ড।
উল্লেখ্য, জার্মানি ও স্পেন তিনবার করে ইউরো কাপ জিতেছে। ইতালি ও ফ্রান্স জিতেছে ২ বার করে। ১ বার করে ইউরো কাপ চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া, চেক প্রজাতন্ত্র, পর্তুগাল, স্লোভাকিয়া, নেদারল্যান্ডস, ডেনমার্ক ও গ্রিস।













Click it and Unblock the Notifications