Euro Cup 2024: ছোট থেকেই প্রতিকূলতার বিরুদ্ধে কঠিন সংগ্রাম, বার্সার গুরুকুলই বদলে দিল ইয়ামালের জীবন

প্রত্যেক বড় টুর্নামেন্ট এক বা একাধিক নতুন তারকার জন্ম দেয়। ব্যতিক্রম নয় ২০২৪ সালের ইউরো কাপ। এমবাপে, রোনাল্ডো, জামাল মুশিয়ালা, জুডে বেলিংহ্যাম ইউরো কাপ শুরুর আগে তারকাদের তালিকায় ছিল এই নামগুলি। কিন্তু টুর্নামেন্টের শেষ লগ্নে ইউরোপীয় তথা বিশ্বকাপ সাক্ষী থাকল এক নক্ষত্রের উদয়ের। নাম লামিনে ইয়ামাল।

বয়স ১৮ বছরও হয়নি। এরইমধ্যে ইউরোর মঞ্চের সব আলো্ কেড়ে নিচ্ছেন স্প্যানিশ কিশোর। বিশেষ করে সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের পর আগামীর মহাতারকা হিসাবে ইয়ামালকে স্বীকৃতি দিচ্ছেন ফুটবল বিশ্ব। মেসি-রোনাল্ডো-নেইমারারা আগেই ইউরোপীয় ক্লাব ফুটবলের মায়া ত্যাগ করেছেন। ইউরোপের নক্ষত্র হিসাবে অবস্থান করছেন এমবাপে, এবার ফরাসি তারকার পাশেই নিজের স্থান করে নেওয়ার দাবি জা‌নালেন স্প্যানিশ কিশোর।

Euro Cup 2024

সাফল্যের উজ্জ্বল আলোতে তাঁর জীবনের কঠিন সংগ্রামের দিনগুলি আবঝা হয়ে যাচ্ছে না। ছোট থেকেই প্রতিকূলতার সঙ্গে লড়াই করেই বড় হতে হয়েছে ইয়ামালকে। লামিনে নিজে স্প্যানিশ হলেও তাঁর বাবা মরক্কোর মানুষ। মা আফ্রিকার গিনির বাসিন্দা ছিলেন। জন্মের পর থেকে তাঁর জীবন সহজ ছিল না। বিভিন্ন সময় তাঁর পরিবারকে বাসস্থান বদল করতে হয়েছে। সহজ ছিল না ফুটবলার ইয়ামালের জীবন যাপনও।

ছোট থেকেই বল যে কথা বলে ইয়ামালের পায়ে, পাড়ায় পাড়ায় খেপের টুর্নামেন্টে বড়দের সঙ্গে বালক বয়স থেকেই খেলতে শুরু করা। কিন্তু ইয়ামালের জীবন বদলে দিল লা মাসিয়া অ্যাকাডেমি। ইয়ামালকে ইস্পাত থেকে তরোয়ালে পরিণত করে তাঁকে শান দেওয়ার কাজটা করে বার্সার গুরুকুলই।

স্প্যানিশ তরুণ তুর্কি ইয়ামালের সাত বছর বয়সেই ফুটবলে হাতেখড়ি হয়। বার্সেলোনার যুব অ্যাকাডেমি, লা মাসিয়ায় যেখান থেকে মেসির উত্থান সেখানেই ফুটবল শেখা শুরু করেন ইয়ামাল। অল্প বয়সেই তাঁর প্রতিভা মুগ্ধ করে কোচদের। ২০২৩ সালে জায়গা করে নেন বার্সেলোনার মূল দলে। সে বছরই দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ১৫ বছর বয়সে।

২০২৩-২৪ মরশুমে বার্সেলোনার হয়ে মাত্র ১৫ বছর বয়সে অভিষেক করার পর, তিনি দ্রুত স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের নজরে আসেন। এরপর জাতীয় দলে সুযোগ। কিন্তু ইউরো কাপের আগে তার নাম সেভাবে প্রচারিত হয়নি ফুটবল বিশ্বে।

ফুটবলের জাদুকর হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে ইয়ামালের মধ্যে। ইউরো সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে তাঁর গোলই প্রমাণ। আগামী দিনে মেসি-রোনাল্ডোহীন ইউরোপীয় ক্লাব ফুটবলে রঙমশাল জ্বালানোর সব মশলাই মজুত আছে ইয়ামালের মধ্যে। কিন্তু বয়স মাত্র ১৬, তুমুল প্রচার এবং প্রত্যাশা চাপের মধ্যেই নিজেকে ধরে রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ ইয়ামালের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+