Euro Cup 2024: ইউরোর দ্রুততম গোল বাজরামির! পিছিয়ে পড়েও আলবেনিয়াকে ওড়াল ইতালি
Euro Cup 2024: জয় দিয়েই ইউরো কাপ অভিযান শুরু করল ইতালি। আলবেনিয়ার বিরুদ্ধে পিছিয়ে পড়ার পরেও জয় ২-১ গোলে। ডর্টমুন্ডের স্টেডিয়াম সাক্ষী থাকল টুর্নামেন্টের দ্রুততম গোলের।
খেলা শুরুর ২৩ সেকেন্ডের মাথায় এগিয়ে গিয়েছিল নামিবিয়া। দ্রুততম গোল করে ইতিহাসের পাতায় নাম লেখালেন নেদিম বাজরামি।
ইউরো কাপের ইতিহাসে এর আগে দ্রুততম গোলের রেকর্ডটি ছিল রাশিয়ার দিমিত্রি কিরিচেঙ্কোর দখলে। তিনি ২০০৪ সালে গ্রিসের বিরুদ্ধে গোল করেছিলেন ৬৭ সেকেন্ডের মাথায়। সেই রেকর্ডটি ভেঙে নেদিম বাজরামি ভেঙে দিতেই উচ্ছ্বাসে মাতোয়ারা হন আলবেনিয়ার ভক্তরা।
অবশ্য আলবেনিয়ার এই অগ্রগমন বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘটেনি কোনও অঘটনও। ১১ মিনিটে গোল করেন আলেহান্দ্রো বাস্তনি। শর্ট কর্নার থেকে বল বক্সে ভাসিয়েছিলেন লোরেঞ্জো পালেগরিনি। তা থেকে হেডে গোল করেন বাস্তনি। এই গোলের সৌজন্যে ম্যাচে সমতা ফেরায় ইতালি।
চোট সারিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের পরই গোল পেলেন নিকালো বারেল্লা। যা ইতালির জয়সূচক গোলও বটে। ম্যাচের ১৬ মিনিটেই এই গোলের সৌজন্যে এগিয়ে যায় আজুরিরা। ৩৪ মিনিটে ব্যবধান বাড়ানোর আরেকটি সুযোগ পেয়েছিল ইতালি। ডেভিড ফ্রাতেসির প্রয়াস রুখে দেন আলবেনিয়ার গোলকিপার থমাস স্ট্রাখোসা।
আলবেনিয়া দলে ইতালিয়ান সেরি আ খেলা খেলা একঝাঁক ফুটবলার থাকলেও ইতালির কোচ লুসিয়ানো স্পালেত্তি যে তারুণ্য নির্ভর দল নামিয়েছিলেন, তার সঙ্গে আলবেনিয়া পেরে ওঠেনি। ইতালির আধিপত্য ছিল ম্যাচের বেশিরভাগ সময়। পাসিং দক্ষতাও নজর কেড়েছে।
চোটের কারণে ইতালির রক্ষণভাগের অনেক তারকার অনুপস্থিতি দারুণভাবে সামাল দিলেন সেন্ট্রাল ডিফেন্ডার রিকার্ডো কালাফিওরি। এদিন কেরিয়ারের তৃতীয় আন্তর্জাতিক ম্য়াচটি খেললেন তিনি। পরের ম্যাচে ইতালি বৃহস্পতিবার খেলবে স্পেনের বিরুদ্ধে। গতকাল যারা ক্রোয়েশিয়াকে হারিয়েছে ৩-০ গোলে। আলবেনিয়া গ্রুপ বি-র ম্যাচে বুধবার মুখোমুখি হবে ক্রোটদের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ













Click it and Unblock the Notifications