Euro Cup 2024: ইউরো শুরুর আগের নেদারল্যান্ডসের বড় ধাক্কা! ২ তারকা ছিটকে যেতেই ডাক পেলেন মাতসেন
Euro Cup 2024: ইউরো কাপ শুরুর আগে ধাক্কা খেল নেদারল্যান্ডস। যার জেরে দলেও রদবদলের পথে হাঁটতে হলো ডাচদের।
গোড়ালির চোটের কারণে ছিটকে গেলেন ফ্রেঙ্কি ডি জং। তাঁর পরিবর্তে ডাক পেলেন ইয়ান মাতসেন (Ian Maatsen)।
এপ্রিলে বার্সেলোনার হয়ে খেলতে নেমে গোড়ালিতে চোট পেয়েছিলেন ডি জং (Frenkie de Jong)। তবুও নেদারল্যান্ডস শিবির আশাবাদী ছিল, ইউরো কাপে ফিট হয়ে তাঁর নামতে অসুবিধা হবে না। যদিও সেটা হচ্ছে না। ডি জং ছিটকে যেতেই মাঝমাঠ নিয়ে সমস্যায় পড়ল নেদারল্যান্ডস।
গতকাল আইসল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ফ্রেন্ডলিতে ৪-০ গোলে জয় পেয়েছে কমলা-ব্রিগেড। যদিও এই ম্যাচ শুরুর আগে আরেকটি ধাক্কা খেয়েছে নেদারল্যান্ডস। ওয়ার্ম-আপের সময় পেশীতে চোট লাগে টিউন কুপমেইনার্সের (Teun Koopmeiners)।
ফলে তাঁর নাম প্রথম একাদশে থাকলেও তিনি ওই ম্যাচে খেলতে পারেননি। আজ নেদারল্যান্ডসের দলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ইউরো কাপেও কুপমেইনার্স খেলতে পারবেন না। ফলে মাঝমাঠের পরিস্থিতি সামাল দিতে ডাকা হলো মাতসেনকে।
Ian Maatsen will join Oranje's training camp in Wolfsburg later today.
See you soon, Ian! #NothingLikeOranje pic.twitter.com/K129NaIgIz
— OnsOranje (@OnsOranje) June 11, 2024
মাতসেন বরুসিয়া ডর্টমুন্ডের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন। তাঁকে নেদারল্যান্ডসের ইউরো কাপের দলে না রাখা নিয়ে প্রশ্ন উঠতেও শুরু করেছিল। গত জানুয়ারিতে মাতসেন চেলসি থেকে বরুসিয়ায় লোনে যোগ দেন। সব প্রতিযোগিতা মিলিয়ে এখনও অবধি বরুসিয়ার হয়ে ২৩টি ম্যাচে তিনি তিনটি গোল করেছেন, অ্যাসিস্টের সংখ্যা ২।
নেদারল্যান্ডস রবিবার গ্রুপ সি-তে পোল্যান্ড ম্য়াচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে। এরপর গ্রুপ পর্বের ম্যাচে ডাচরা খেলবে ফ্রান্স ও অস্ট্রিয়ার বিরুদ্ধে।













Click it and Unblock the Notifications