Euro Cup 2024: এমবাপের গোলেও জয় অধরা, পোল্যান্ডের বিরুদ্ধে আটকে গেল ফরাসিরা

নেদারল্যান্ডসের পর এবার পোল্যান্ড। ইউরো কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় অধরা ফ্রান্সের। এমবাপ গোল করলেও দলকে জেতাতে পারলেন না। পোল্যান্ড-ফ্রান্স ম্যাচ শেষ হল ১-১ গোলে।

অস্ট্রিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে আটকে যায় ফ্রান্স। ফলে পোল্যান্ডের বিরুদ্ধে জিতে প্রি-কোয়ার্টার নিশ্চিত করাই লক্ষ্য ছিল ফরাসিদের। যাবতীয় আশঙ্কার অবসান ঘটিয়ে পোলিশদের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই মাঠে নামলেন এমবাপে। অস্ট্রিয়া ম্যাচে নাকে চোটের জেরে ডাচদের বিরুদ্ধে খেনলতে পারেননি ফরাসি অধিনায়ক।

-

এমবাপে ফেরায় ফ্রান্স কোচ দেশঁ প্রথম একাদশে রাখেননি গ্রিজম্যানকে। ৪-৩-৩ ছকেই দল নামান বিশ্বকাপজয়ী কোচ। অন্যদিকে পোল্যান্ডও শুরু থেকেই মাঠে নামায় তাদের সেরা অস্ত্র ‌লেওয়ানডোস্কিকে। ফলে এই ম্যাচে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন এমবাপে ও ‌লেওয়ানডোস্কি। পোলিশরা অবশ্য ৫-৩-২ ছকে খেলতে শুরু করে।
প্রথমার্ধে দুই দল সুযোগ পেলেও তা থেকে গোল করতে পারেনি। এমবাপে মাস্ক পরেই খেলতে নামেন। প্রথম ৪৫ মিনিটে বেশ কয়েকটি সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্ত তা থেকে গোলের দরজা খু‌লতে পারলেন না। ফলে গোলশূন্য ভাবেই শেষ প্রথমার্ধের খেলা।

মাঝমাঠে কোন্তের পা থেকে ফ্রান্সের বেশির ভাগ আক্রমণ তৈরি হচ্ছিল। কখনও এমবাপে, কখনও দেম্বেলের দিকে বল বাড়াচ্ছিলেন তিনি। ফলে সুযোগ পাচ্ছিল ফ্রান্স। এমবাপে নিজেই বক্সে ঢুকে অন্তত দু'বার গোল করার জায়গায় চলে গিয়েছিলেন। কিন্তু স্কোরুপস্কিকে পরাস্ত করতে পারেননি তিনি।

দ্বিতীয়ার্ধে পোলিশদের উপর আক্রমণেক ঝাঁঝ আরও বাড়ায় ফরাসিরা। ৫৬ মিনিটে দেম্বলকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় ফ্রান্স। এবারের ইউরো কাপে গোলটি করলেন এমবাপে। গোল করার পর খুলে ফেলেন ফেস গার্ড। তাঁকে জড়িয়ে ধরে উল্লাস করেন সতীর্থেরা। এরপরই কোন্তেকে তুলে নিয়ে গ্রিজম্যানকে নামা‌ন ফ্রান্স কোচ। গ্রিজম্যান নামতেই আক্রমণের শক্তি বাড়ে ফ্রান্সের। এমবাপেরা আরও চাপ বাড়ায় পোল্যান্ড রক্ষণে।

গোল খেয়ে অবশ্য দমে যায়নি পোলিশরা। ৭৬ মিনিটে সুইডারেস্কিকে বক্সের মধ্যে ফাউল করেন ফরাসি ডিফেন্ডার। পোল্যান্ডের পেনাল্টির আবেদন প্রাথমিকভাবে নাকোচ করে দিলেও ভিএআররে সাহায্যে পেনাল্টি পায় পোল্যান্ড।

লেওয়ানডোস্কির পেনাল্টি রুখ দেন ফরাসি গোলরক্ষক। কিন্ত রিপ্লেতে দেখা যায় লেওয়ানডোস্কি শট নেওয়ার আগেই লাইন ছেড়ে বেরিয়ে এসেছেন ফ্রান্সের গোলরক্ষক। এরফলে দ্বিতীয় শট নেওয়ার সুযোগ পান পোলিশ স্ট্রাইকার। এবার অবশ্য গোল করতে ভুল করেননি লেওয়ানডোস্কি।

শেষ পর্যন্ত ১-১ গোলেই সমাপ্ত হল ম্যাচ। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়েই গ্রুপ পর্ব শেষ করল ফরাসিরা। একটি জয় ও দু'টি ড্রয়ের ফলে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে প্রি কোয়ার্টার ফাইনালে উঠল ফ্রান্স। ড্র করে ১ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হল পোল্যান্ডকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+