Euro Cup 2024: সাউথগেটের মাইলস্টোন ম্যাচ, সুইসদের হারালেই কোন নজির গড়বে ইংল্যান্ড?

Euro Cup 2024: আজ ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড খেলতে নামছে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। ইংল্যান্ডের হেড কোচ গ্যারেথ সাউথগেটের কাছে এটি মাইলস্টোন ম্যাচ।

তাঁর প্রশিক্ষণাধীন ইংল্যান্ড এদিন শততম ম্যাচ খেলতে চলছে। সাউথগেটের ফোকাস ইংল্যান্ডকে সেমিফাইনালে তোলার দিকেই।

Euro Cup 2024
Getty Images
Euro Cup 2024

সাউথগেট মনে করেন, পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুইৎজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে ওঠা। ২০১৬ সালে সাউথগেট দলের দায়িত্ব নেওয়ার পর ইংল্যান্ড অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ জিতেছে। যদিও আসেনি কাঙ্ক্ষিত খেতাব। এবার সেই অপ্রাপ্তিই ঘোচাতে চান সাউথগেট।

২০১৮ সালের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছিল ইংল্যান্ড। নেশনস লিগে তৃতীয় স্থান অধিকার করে তার পরের বছর। সর্বশেষ ইউরো কাপে রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। ১৯৬৬ সালের বিশ্বকাপের পর কোনও মেজর জেতেনি ইংল্যান্ড। সেই খরা মেটাতে লাগবে আর তিনটি জয়।

২০২২ সালের বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড। এবার তারা খেতাব জয়ের বড় দাবিদার। সাউথগেট মাইলস্টোন ম্যাচের আগে বলেছেন, দেশের কোচ হিসেবে শততম ম্যাচের জন্য গর্বিত। তবে এই পরিসংখ্যান আমার কাছে কম গুরুত্বপূর্ণ। আমরা কোয়ার্টার ফাইনাল খেলতে নামছি। আমার ফোকাস দেশকে সেমিফাইনালে তোলা।

সাউথগেট জানিয়েছেন, কয়েক বছর পর তিনি যখন পরিসংখ্যানের দিকে তাকাবেন তখন গর্ব অনুভব করবেন। তবে এই মুহূর্তে সে সব মাথায় রাখছেন না। উল্লেখ্য, ওয়াল্টার উইন্টারবটম ও আলফ রামসের পর ইংল্যান্ডের তৃতীয় ম্যানেজার বা হেড কোচ হিসেবে শততম ম্যাচে দল নামাতে চলেছেন সাউথগেট।

পরিসংখ্যান বলছে, ১৯৫৮ সালে উইন্টারবটমের মাইলস্টোন ম্যাচে ইংল্যান্ড ৩-৩ গোলে ড্র করেছিল নর্দান আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আলফ রামসের শততম ম্যাচে ইংল্যান্ড ১৯৭২ সালে হারিয়েছিল ওয়েলসকে। মেজর টুর্নামেন্টে আজ অবধি ইংল্যান্ড ১১৬ ম্যাচে ৪৯টিতে জিতেছে। সুইসদের হারালে জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসের পর ষষ্ঠ দেশ হিসেবে মেজরে ৫০তম জয় ছিনিয়ে নেবে ইংল্যান্ড।

সাউথগেট জানিয়েছেন, কোনও উদ্বেগ এখন আর অনুভব করেন না। তাঁর বিশ্বাস রয়েছে ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠা উচিত। ফলে ইতিবাচক বিষয়গুলিতেই মনোনিবেশ করছেন। সাউথগেটের প্রশিক্ষণে ইংল্যান্ড ৯৯টি ম্যাচে জয় পেয়েছে ৬০টিতে। তার মধ্যে মেজর টুর্নামেন্টে জয় ১৩টিতে।

চলতি ইউরো কাপে ইংল্যান্ড ১-০ গোলে সার্বিয়াকে হারিয়েছিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে। এরপর ডেনমার্কের সঙ্গে ১-১ গোলে ও স্লোভেনিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র। রাউন্ড অব সিক্সটিনে স্লোভাকিয়ার বিরুদ্ধে পিছিয়ে থেকে নাটকীয় জয় ছিনিয়ে নেয় অতিরিক্ত সময়ে। সেমিফাইনালে গেলে ইংল্যান্ডকে খেলতে হবে নেদারল্যান্ডস বনাম তুরস্ক ম্যাচে জয়ীদের বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+