Euro 2020 : করোনার আতঙ্কে স্পেন শিবিরে আরও ৫ ফুটবলার, দলের শক্তি এবং দুর্বলতা কী বলছে
Euro 2020 : করোনার আতঙ্কে স্পেন শিবিরে আরও ৫ ফুটবলারের অন্তর্ভূক্তি, কেমন হতে পারে সম্ভাব্য দল
অধিনায়ক সার্জিও বুস্কেতস করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রীতিমতো নড়েচড়ে বসেছে স্পেন ফুটবল দল। ইউরো কাপ শুরুর ঠিক মুখে দলের আরও খেলোয়াড়ের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ আসতে পারে আশঙ্কায় শূন্যস্থান পূরণের জন্য আগাম উদ্যোগী হল টুর্নামেন্টের অন্যতম ফেভারিট এই দল। সেই আবহে আগামী ইউরোতে স্পেনের শক্তি, দুর্বলতা মেপে নেওয়া যাক। সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, তারও একটা ধারণা নেওয়া যাক।

করোনা আক্রান্ত বুস্কেতস
ইউরো কাপ শুরু এক সপ্তাহ আগেই স্পেন শিবিরে ঝড়ের মতোই আছড়ে পড়ল করোনা আতঙ্ক। অধিনায়ক সার্জিও বুস্কেতসের কোভিড ১৯ রিপোর্ট পজিটিভ এসেছে বলে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে। তাঁকে দলের বাকি সদস্যদের থেকে দূরে আইসোলেশনে রাখা হয়েছে। আগামী ১৫ জুন ইউরো কাপে সুইডনের বিরুদ্ধে স্পেনের প্রথম ম্যাচে বুস্কেতস অনিশ্চিত বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। স্পেন ফুটবল দলের বাকি সদস্যের দ্বিতীয় কোভিড ১৯ রিপোর্ট নেগেটিভ এলেও তাঁরা আইসোলেশনেই রয়েছেন। করোনার কয়াল ছায়া থেকে বাঁচতে দলের প্রতি সদস্যকে কোভিড ১৯ টিকা দেওয়া হতে পারে বলে খবর।

পাঁচ ফুটবলারের অন্তর্ভূক্তি
ইউরো কাপের আগে স্পেন শিবিরে করোনা ভাইরাস থাবা বসাতেই নড়েচড়ে বসেছেন সে দেশের নির্বাচকরা। আতঙ্কের থেকেই দলে আরও পাঁচ খেলোয়াড়কে অন্তর্ভূক্ত করা হয়েছে। ভিয়ারিয়ালের ৩৫ বছরের মিডফিল্ডার রাউল আলবিওল সহ সেই তালিকায় সামিল রয়েছেন লিডস ইউনাইটেডের ফরোয়ার্ড রদ্রিগো মরেনো, ওয়েস্টহ্যাম ইউনাইটেডের পাবলো ফোরনালস, ভ্যালেন্সিয়ার কার্লোস সলের এবং সেল্টা ভিগোর ব্রাইস মেন্ডেজ।

ইউরোর গ্রুপ পর্বে কবে, কার বিরুদ্ধে স্পেনের ম্যাচ
আগামী ১৫ জুন থেকে স্পেনের ইউরো অভিযান শুরু হচ্ছে। ই গ্রুপের প্রথম ম্যাচে সুইডেনের মুখোমুখি হবেন টুর্নামেন্টের অন্যতম ফেভারিটরা। ২০ জুন পোল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে স্পেন। স্লোভাকিয়ার বিরুদ্ধে ই গ্রুপের শেষ ম্যাচ খেলবেন বুস্কেতসরা। ২৩ জুন হবে এই ম্যাচ। ঘরের মাঠ এস্তাদিও দে লা কার্তুজাতে নিজেদের গ্রুপের ম্যাচগুলি খেলবে স্পেন।

শক্তি, দুর্বলতা ও বিতর্ক
শক্তি : সার্জিও বুস্কেতস, থিয়াগো আলকানতারা, জর্দি আলবার মতো অভিজ্ঞ ফুটবলারদের সঙ্গে জেরার্ড মোরেনো, ফেরান তোরেসদের মতো তরুণ প্রতিভার মিশেলে স্পেন ইউরো কাপ জেতার অন্যতম দাবিদার হয়ে উঠেছে।
দুর্বলতা : চোটের কারণে স্পেনের ইউরো কাপের দল থেকে বাদ পড়েছেন সার্জিও রামোস। তা স্পেনের কাছে বড় ধাক্কা বলা চলে।
বিতর্ক : যদিও স্পেনের ইউরো কাপের দল থেকে রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোসের বাদ পড়ার পিছনে চক্রান্তের গন্ধ পাচ্ছেন অনেকে। বার্সেলোনার প্রাক্তনী লুইস এনরিকের অধীনে তৈরি করা এই দলে রিয়ালের ফুটবলারদের না নেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না ফুটবল প্রেমীরা।












Click it and Unblock the Notifications