Euro 2020 : ফ্রান্স শিবিরে বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন তারকা ফুটবলার

Euro 2020 : ফ্রান্স শিবিরে বড় ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার

পর্তুগালের বিরুদ্ধে ইউরো কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে দুই দিন আগে বড়সড় ধাক্কা খেল ফ্রান্স। চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দলের তারকা ফুটবলার উসমান দেম্বলে। তাঁর হাঁটুর চোট গুরুতর বলে জানানো হয়েছে। অন্যদিকে করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে ইউরো কাপের আগামী ম্যাচে খেলতে পারবেন স্কটল্যান্ডের বিল গিলমার।

হাঙ্গেরি ম্যাচে চোট পান দেম্বলে

হাঙ্গেরি ম্যাচে চোট পান দেম্বলে

গত শনিবার বুদাপেস্টে হাঙ্গেরির বিরুদ্ধে ইউরো কাপের এফ গ্রুপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচ ড্র করে সন্তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে। ম্যাচর দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমেছিলেন উসমান দেম্বলে। প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের কড়া ট্যাকেলে তিনি হাঁটুতে চোট পেয়ে আবার ওই অর্ধেই মাঠের বাইরে চলে গিয়েছিলেন। ফরাসি ফরোয়ার্ডের চোট যে গুরুতর, তা তখনই বোঝা গিয়েছিল।

টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দেম্বলে

টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন দেম্বলে

সোমবার ফ্রান্স ফুটবল ফে়ডারেশনের তরফে এক বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে গোটা ইউরো কাপ থেকে ছিটকে গিয়েছেন উসমান দেম্বলে। রবিবার রাতে ফুটবলারের এক্স রে রিপোর্ট এসেছে। তা বেশ উদ্বেগজনক বলে জানানো হয়েছে। ফ্রান্স ফুটবল দলের কোচ, ডিরেক্টর এবং ফুটবলারদের সঙ্গে কথা বলে এই কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সে দেশের ফুটবল ফেডারেশনের তরফে জানানো হয়েছে।

এফ গ্রুপে চাপে ফ্রান্স

এফ গ্রুপে চাপে ফ্রান্স

ইউরো কাপের এফ গ্রুপে জার্মানির বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ জিতলেও হাঙ্গেরির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কোনওমতে ড্র করেছে ফ্রান্স। অন্য ম্যাচে জার্মানি পর্তুগালকে হারিয়ে দেওয়ায় গ্রুপের তিন বড় দলই এখন একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। নক আউট পর্বে পৌঁছতে পর্তুগালের বিরুদ্ধে গ্রুপে নিজেদের শেষ ম্যাচ জিততেই হবে ফরাসি শিবিরকে।

স্কটল্যান্ড শিবিরে করোনার থাবা

স্কটল্যান্ড শিবিরে করোনার থাবা

আগামী মঙ্গলবার ইউরো কাপের গ্রুপ ডি-র গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলতে নামছে স্কটল্যান্ড। তার আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দলের মিডফিল্ডার বিল গিলমার। আগামী ম্যাচে তিনি খেলতে পারবেন না বলে আপাতত জানানো হয়েছে। সংক্রমিত ফুটবলারকে আইসোলেশনে রাখা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+