Euro Cup: সেরা গোলকিপার হয়েও পিকফোর্ডের গোল্ডেন গ্লাভ না পাওয়ার কারণ জানুন

প্রতীক্ষা আর কয়েক ঘণ্টার। লন্ডনের ওয়েম্বলিতে ইউরো কাপের ফাইনালে ইংল্যান্ড মুখোমুখি হবে ইতালির। ইতালি যেখানে দ্বিতীয় ইউরো কাপ জয়ের লক্ষ্যে নামবে, সেখানে এই প্রথম ইউরো ফাইনাল খেলবে ইংল্যান্ড। হ্যারি কেন বা রাহিম স্টার্লিং বড় চমক না দেখালে সোনার বুট পাওয়া কার্যত নিশ্চিত পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কিন্তু সেরা গোলকিপার হয়েও সোনার গ্লাভ পাওয়া হবে না ইংল্যান্ডের গোলকিপার জর্ডান পিকফোর্ডের।

দুরন্ত ছন্দে

দুরন্ত ছন্দে

সেরা গোলকিপার হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন ইংল্যান্ডের জর্ডান পিকফোর্ড। সেমিফাইনালের আগে অবধি একবারও পিকফোর্ডকে পরাস্ত করতে পারেননি কোনও ফুটবলার। ডেনমার্কের মিক্কেল দামসগার্ড ৩০ মিনিটের মাথায় গোল করেছিলেন সেমিফাইনালে। পিকফোর্ডের ফর্ম ইতালির বিরুদ্ধে ফাইনালে আত্মবিশ্বাসী রাখতেই পারে ইংল্যান্ডকে।

এগিয়ে পিকফোর্ড

এগিয়ে পিকফোর্ড

এবারের ইউরোতে পিকফোর্ডের নামের পাশে ক্লিনশিট বা গোল হজম না করা ম্যাচের সংখ্যা ৫। একটি ম্যাচে গোল হজম করেছেন। সবমিলিয়ে ১১টি সেভ করেছেন। তাঁর পরেই রয়েছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা। তিনি তিনটি ম্যাচে অপ্রতিরোধ্য থেকেছেন, গোল হজম করেছেন বাকি তিনটি ম্যাচে। সেভ করেছেন ৯টি ম্যাচে। ফলে পিকফোর্ডেরই সেরা গোলকিপার নির্বাচিত হওয়া নিয়ে কোনও সংশয় নেই।

পুরস্কার অধরাই

পুরস্কার অধরাই

তা সত্ত্বেও গোল্ডেন গ্লাভ বা সোনার গ্লাভ পাবেন না পিকফোর্ড। তার কারণ ইউরো কাপে বিভিন্ন পুরস্কার থাকলেও সেরা গোলকিপারের জন্য কোনও পুরস্কার নেই।

ইউরোর পুরস্কার

ইউরোর পুরস্কার

ইউরো কাপের শেষে যে ৬টি পুরস্কার দেওয়া হয় সেগুলি হলো টুর্নামেন্টের সেরা ফুটবলার, সোনার বুট, রুপোর বুট ও ব্রোঞ্জের বুট। সোনার বুট পান সর্বাধিক গোল করা ফুটবলার। যে দৌড়ে এগিয়ে রোনাল্ডো ৫টি গোল করে। কম সময়ে বেশি গোল ও অ্যাসিস্ট করার নিরিখে। হ্যারি কেন দুটি গোল করলেই একমাত্র রোনাল্ডোকে টপকে সোনার বুট পেতে পারেন। প্যাট্রিক সিক পাঁচটি গোল করলেও কোনও অ্যাসিস্ট নেই। ফলে অন্তত রুপোর বুট আগে নিশ্চিত করতে পারবেন হ্যারি কেন। তৃতীয় সর্বাধিক গোলদাতাকে দেওয়া হয় ব্রোঞ্জের বুট। টুর্নামেন্টের সেরা অনূর্ধ্ব ২১ ফুটবলারের জন্যও রয়েছে পুরস্কার। সর্বশেষ পুরস্কারটি হল টিম অব দ্য টুর্নামেন্ট। সেরা ফুটবলারদের নিয়ে গঠিত দলকে এই পুরস্কারে সম্মানিত করা হয়ে থাকে। এদিকে, সেমিফাইনালে ডেনমার্কের গোলকিপার ক্যাসপার শ্মাইকেলের চোখে দর্শকাসন থেকে পেনাল্টির সময় লেজার রশ্মি পড়ার শাস্তি হিসেবে ইংল্যান্ডের ২৬ হাজার পাউন্ড জরিমানা ধার্য হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+