Emiliano Martinez: ২০২৬ সালের বিশ্বকাপ জিতলেই অবসর, বড় ঘোষণা আর্জেন্তিনার গোলকিপার মার্তিনেজের
Emiliano Martinez: আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নিয়েছিলেন। একের পর এক ম্যাচে দেশকে সাফল্য এনে দিয়েছেন। এবার অবসরের পরিকল্পনার কথা জানালেন এমিলিয়ানো মার্তিনেজ।
২০২২ সালে কাতার বিশ্বকাপে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্তিনা। এমিলিয়ানোর বেশ কিছু দুরন্ত সেভ আজও ফুটবলপ্রেমীদের মনে গেঁথে রয়েছে।
এমিলিয়ানো জানিয়েছেন, তিনি পরপর দু-বার বিশ্বকাপ জিততে চান। ২০২৬ সালের বিশ্বকাপে সেই লক্ষ্যপূরণ করেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন। গত বিশ্বকাপে অনবদ্য পারফরম্যান্সের জন্য সেরা গোলকিপার নির্বাচিত হয়ে সোনার গ্লাভ পান মার্তিনেজ।
সে বছর ফিফার বর্ষসেরা গোলকিপারের পুরস্কারটিও গিয়েছিল মার্তিনেজের দখলে। অ্যাস্টন ভিলায় খেলেন মার্তিনেজ। ফের তিনি চলতি বছর বেস্ট ফিফা গোলকিপারের পুরস্কার জিতেছেন। এই নিয়ে দ্বিতীয়বার কেরিয়ারে এই পুরস্কার দখলে নিলেন মার্তিনেজ।
চলতি বছরই আর্জেন্তিনা কোপা আমেরিকা খেতাব দখলে রাখতে পেরেছে। পরবর্তী লক্ষ্য নিশ্চিতভাবেই বিশ্বকাপের দখল রাখা। ইতালি, ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপ খেতাব দখলে রাখার লক্ষ্য নিয়ে আর দেড় বছর পরই নামবে আর্জেন্তিনা।
২০২৬ সালের বিশ্বকাপ হবে কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্তিনেজ এক সাক্ষাৎকারে বলেন, আমি আর্জেন্তিনার হয়ে টানা দু-বার বিশ্বচ্যাম্পিয়ন হলেই অবসর নেব। কথা দিচ্ছি। বিশ্বকাপ জিতেই অবসর নেব। বিশ্বকাপ জেতার পর মার্তিনেজের অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তীকালে মাঠে তাঁকে মেজাজ হারাতেও দেখা গিয়েছে।
A special time of yearpic.twitter.com/eV6wCBdJPq
— Aston Villa (@AVFCOfficial) December 20, 2024
যদিও আর্জেন্তিনার কোপা আমেরিকা ও বিশ্বকাপ খেতাব জয়ে মার্তিনেজের বড় ভূমিকা রয়েছে। বিশ্বকাপ জেতার পর তিনি কলকাতাতেও এসেছিলেন। স্বাভাবিকভাবেই মার্তিনেজ বাংলার ফুটবলপ্রেমীদের কাছেও জনপ্রিয়।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে













Click it and Unblock the Notifications