বছরের প্রথমেই এল ক্লাসিকো, সুপার কাপের ফাইনালে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
বছরের প্রথমেই এল ক্লাসিকো, সুপার কাপের ফাইনালে মুখোমুখি বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ
নতুন বছরের প্রথমেই ফুটবলপ্রেমীদের এল ক্লাসিকো উপহার দিতে চলেছে স্প্যানিস ফুটবল। সুপার কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। ১৬ জানুয়ারি রয়েছে সুপার কোপা ডি এসপানা, যা পরিচিত স্প্যানিশ সুপার কাপ নামে তার ফাইনালে মুখোমুখি হতে চলেছে বিশ্ব ক্লাব ফুটবলের এই দুই সেরা দল। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত হবে এই হাইপ্রোফাইল ফাইনাল।

সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে শুক্রবার রাত্রে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং রিয়েল বেতিস। এই ম্যাচে বার্সেলোনার হাসতে হাসতে জেতা উচিৎ ছিল। বিশ্বমানের ফুটবলারদের তৈরি রক্ষণ নিয়ে কোনও ভাবেই গোল হজম করা উচিৎ ছিল না জাভির দলের। কিন্তু মাঠের লড়াইয়ে প্রতিপক্ষকে ছাপিয়ে যাওয়ার মরিয়া চেষ্টা এবং বড় দলগুলির নজরকারার প্রচেষ্টা বেটিসের ফুটবলারদের লড়াইয়ে এই ম্যাচকে রোমহর্ষক করে তোলে। রিয়াল বেটিসকে হারিয়ে ফাইনালে পৌঁছতে রীতিমতো বেগ পেতে হয় বার্সেলোনাকে।
ম্যাচের ২৪ মিনিটে বার্সেলোনার মিডফিল্ডার পেড্রির গোল বাতিল হয় অফসাইডের কারণে। ৪০ মিনিটে রবার্ট লেওয়ানডস্কি প্রথম গোলটি করেন ম্য়াচের। প্রথমার্ধে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে বার্সা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা চালাতে থাকে বেটিস। ৭৭ মিনিটে লুইজ হেনরিকের পাস থেকে নাবিল ফেকিরের গোলে ম্যাচে সমতা ফিরিয়ে আনে রিয়েল বেতিস। ৮২ মিনিটে ভিএআর-এ বাতিল হয় রবার্ট লেওয়াডস্কির গোল। ম্যাচ গড়ায় অ্যাডেড টাইমে। ৯৩ মিনিটে আনসু ফাতি গোল করে বার্সেলোনাকে ২-১ গোলে ম্যাচে এগিয়ে দেন। ১০১ মিনিটে লুইজ হেনরিকের পাস থকে গোল করে রিয়েল বিতসকে সমতায় ফেরান লরেন মোরোন। ১১৮ মিনিটে পর পর দুইটি হলুদ কার্ড দেখে লাল-কার্ড দেখেন বেতিসের আন্দ্রেস গুয়ার্দাদো। টাইব্রেকারে গড়ায় ম্যাচ। টাইব্রেকারে শেষ পর্যন্ত ৪-২ গোলে বার্সেলোনা পরাজিত করে বেতিসকে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications