EBFC vs MBSG, ISL Kolkata Derby: আইএসএলে ইস্ট-মোহন দ্বৈরথে একমাত্র হ্যাটট্রিক কিয়ানের, সর্বাধিক গোল কাদের?

EBFC vs MBSG, ISL Kolkata Derby: চলতি আইএসএলে এই প্রথমবার মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। কাল বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

আইএসএলে ময়দানের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের দ্বৈরথে ইস্টবেঙ্গলের কাছে জয় এখনও অধরা। একটি বড় ম্যাচ ড্র হয়েছিল চলতি বছর। তাছাড়া বাকি সবগুলিতেই জিতেছে সবুজ মেরুন।

EBFC vs MBSG ISL Kolkata Derby -

এটিকে মোহনবাগান ও মোহনবাগান সুপার জায়ান্ট নামে আইএসএল খেলেছে সবুজ মেরুন। ইস্টবেঙ্গল আইএসএল খেলেছে এসসি ইস্টবেঙ্গলের নামেও। যেহেতু আইএসএল ডার্বিতে পালতোলা নৌকাই বেশিবার জিতেছে, ফলে স্বাভাবিকভাবেই সেই দলের ফুটবলাররাই বেশি গোল করেছেন।

২০২০-২১ মরশুমে আইএসএল কলকাতা ডার্বিতে এটিকে মোহনবাগানের মোহনবাগানের হয়ে রয় কৃষ্ণ ২টি, মনবীর সিং, ডেভিড উইলিয়ামস, জাভি হার্নান্দেজ একটি করে গোল করেছিলেন। ২০২১-২২ মরশুমে রয় কৃষ্ণ, মনবীর সিং, লিস্টন কোলাসো একটি করে গোল করেছিলেন।

আইএসএলে কলকাতা ডার্বিতে একমাত্র হ্যাটট্রিকটি রয়েছে কিয়ান নাসিরি গিরির নামে। তাঁর হ্যাটট্রিকে স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছিল পালতোলা নৌকা। ২০২১-২১ মরশুমেই। ২০২২-২৩ মরশুমে এটিকে মোহনবাগানের হয়ে যাঁরা গোল করেছিলেন তাঁরা হলেন হুগো বুমোস, মনবীর সিং, স্লাভকো ডামজানোভিচ ও দিমিত্রি পেত্রাতস।

২০২৩-২৪ মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলদাতাদের তালিকায় রয়েছেন আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতস, জেসন কামিংস ও লিস্টন কোলাসো। দিমিত্রি পেত্রাতস বিগত মরশুমের কলকাতা ডার্বিতে ২টি ম্যাচেই ১টি করে গোল করেছিলেন।

এসসি ইস্টবেঙ্গল কিংবা ইস্টবেঙ্গলের হয়ে এটিকে মোহনবাগান বা মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে যাঁরা গোল করেছেন তাঁরা হলেন ড্যারেন সিডোয়েল, অজয় ছেত্রী, ক্লেটন সিলভা ও সাউল ক্রেসপো। সকলেই ১টি করে গোল করেছিলেন। এ ছাড়া ২০২০-২১ মরশুমে এটিকে মোহনবাগানের হোসে লুইস এস্পিনোসা আরোয়ার আত্মঘাতী গোলের সৌজন্যে ডার্বিতে সমতা ফেরাতে পেরেছিল লাল হলুদ।

কালকের ডার্বিতে দিমিত্রি পেত্রাতসের সামনে বড় হাতছানি রয়েছে। তিনি আর একটি গোল পেলেই আইএসএলে সবুজ মেরুন বনাম লাল হলুদ দ্বৈরথে এককভাবে সর্বাধিক গোলদাতা হয়ে যাবেন। আপাতত রয় কৃষ্ণ, মনবীর সিং, কিয়ান নাসিরি গিরি ও দিমিত্রি পেত্রাতস আইএসএলে এসসি ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তিনটি করে গোল করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+