EBFC vs MBSG, ISL 2024-25: আজ ইস্ট-মোহন ডার্বি, শহরে পৌঁছে গেলেন লাল হলুদের হেড কোচ অস্কার ব্রুজো

EBFC vs MBSG, ISL 2024-25: ডার্বির সকালে সুসংবাদ ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্য। আজ ভোরে কলকাতা পৌঁছে গেলেন লাল হলুদের নতুন হেড কোচ অস্কার ব্রুজো।

চলতি আইএসএলে টানা চারটি ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল। এখনও জয়ের মুখ দেখেনি। হারের হ্যাটট্রিকের পর পদত্যাগ করেন কার্লেস কুয়াদ্রাত। বিনো জর্জের কোচিংয়েও হারতে হয়েছে লাল হলুদকে।

EBFC vs MBSG ISL 2024-25 -

আইএসএলে কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে ব্রুজোর। বাংলাদেশের বসুন্ধরা কিংসকে বিপুল সাফল্য এনে দিয়েছিলেন। বিশেষ করে এএফসি প্রতিযোগিতাগুলিতে তাঁর কোচিংয়ের ঈর্ষণীয় ট্র্যাক রেকর্ড। বছর ৪৭-এর ব্রুজোকে ঘিরে তাই স্বপ্নের জাল বুনছে লাল হলুদ।

ভারতে আসার আগে ব্রুজো ভিসা জটিলতায় পড়েন। সেই সমস্যা কাটিয়ে আজ ভোরে তিনি কলকাতায় পৌঁছেছেন। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেও যাবেন। সেখানেই দলের সঙ্গে তাঁর দেখা হবে বলে জানা যাচ্ছে। তবে মাঠে ইস্টবেঙ্গলের ডাগআউটে তিনি থাকতে পারবেন কিনা তা জানা যায়নি।

ইস্টবেঙ্গল সূত্রে খবর, ইস্টবেঙ্গলের হেড কোচ হওয়ার পর দেশে বসেই তিনি আইএসএলে লাল হলুদের ম্যাচের খুঁটিনাটি বিশ্লেষণ করেছেন। মোহনবাগান সুপার জায়ান্টের খেলাও দেখেছেন। সেইমতো যোগাযোগ রেখেছিলেন অন্তর্বর্তী কোচ তথা লাল হলুদের রিজার্ভ দলের কোচ বিনো জর্জের সঙ্গে।

বিনো অস্কারের পরামর্শমতোই ইস্টবেঙ্গলকে কোচিং করিয়েছেন। অস্কার যাতে আজকের ডার্বিতে হেড কোচ হিসেবে থাকতে পারেন ইস্টবেঙ্গল সেজন্য প্রয়োজনীয় আবেদন করে রেখেছে এআইএফএফ ও এএফসির কাছে। অনুমোদন চলে এলে চিন্তা নেই। নাহলে ভিআইপি বক্সে বসেই খেলা দেখতে হতে পারে ব্রুজোকে।

বিনো জর্জ জানিয়েছেন, আমরা গত কয়েক দিনে নিজেদের ভুলগুলো শোধরানোর চেষ্টা করেছি। এবার সেগুলি ম্যাচে কার্যকর করতে হবে। আশা করি সেটা পারব। আমার কাজ দলের ছেলেদের মোটিভেট করা, সেটা করেছি। ফুটবলাররা জানেন কী করণীয়। তাঁদের প্রতি আস্থা আছে। আক্রমণ তুলে আনলেও গোল হচ্ছে না। এই সমস্যা মেটাতে হবে।

বিনোর কোচিংয়ে কলকাতা লিগে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। তবে লখনউয়ে প্রদর্শনী ম্যাচে হারতে হয়েছিল। বিনোর কথায়, ক্লাব ম্য়ানেজমেন্ট যথেষ্ট ভালো দল গড়েছে। অস্কার ব্রুজো নতুন করে পরিকল্পনা তৈরি করেছেন। তাঁর সঙ্গে কথা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ীই খেলব। হারানোর কিছু নেই। মনে রাখবেন, কলকাতা লিগে আমার প্রশিক্ষণেই মোহনবাগানকে হারিয়েছি। মোহনবাগানই বেশি চাপে থাকবে। আমরা কীভাবে পয়েন্ট পেতে পারি তাতেই ফোকাস রাখছি। নিজেদের কৌশল নিয়েই ভাবছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+