আইএসএল-এর জন্য টিকিট বিক্রি শুরু করল ইস্টবেঙ্গল, ছাড়া হল সেশন টিকিটও, কোথা থেকে কত দামে পাবেন, রইল সব তথ্য
আইএসএল-এর জন্য টিকিট বিক্রি শুরু করল ইস্টবেঙ্গল, ছাড়া হল সেশন টিকিটও, কোথা থেকে কত দামে পাবেন, রইল সব তথ্য
ঢাকে কাঠি পড়ে গিয়েছে আইএসএল-এর নবম সংস্করণের। ৭ অক্টোবর থেকে আইএসএল ২০২২-২৩ শুরু হতে চলেছে। উদ্বোধনী ম্যাচে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্স।

নতুন মরসুমে ইস্টবেঙ্গল প্রথম হোম ম্যাচটি খেলবে ১২ অক্টোবর এফসি গোয়ার বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গণে। প্রথম হোম ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু করে দিল লাল-হলুদ। শুধু প্রথম হোম ম্যাচই নয়, প্রথম তিনটি হোম ম্যাচের টিকিট বিক্রি করা শুরু করেছে লাল-হলুদ। পরবর্তী দু'টি হোমের একটি ইস্টবেঙ্গল খেলবে ৪ নভেম্বর চেন্নাইয়িন এফসির বিপক্ষে এবং ১৮ নভেম্বর ওড়িশা এফসির বিরুদ্ধে।
সমর্থকেরা এই টিকিট সরারসি সংগ্রহ করতে পারবেন বুক মাই শো-এর অ্যাপ বা ওয়েবসাইট থেকে। এই তিন ম্যাচের সর্ব নিম্ন টিকিটের মূল্য ৫০ টাকা এবং সর্বোচ্চ টিকিটের মূল্য ২০০ টাকা। আলাদা ভাবে ভিআইপি টিকিট কাটারও ব্যবস্থা রয়েছে ভিআইপি টিকিট প্রতি সমর্থকের খরচ করতে হবে ৪০০ টাকা। B1/D1/C1/C3 গ্যালারির টিকিটের মূল্য ৫০ টাকা, B2/D2 গল্যালারির টিকিটের মূল্য ১০০ টাকা, C2 গ্যালারির টিকিটের মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। প্রথম তিনটি হোম ম্যাচের টিকিটের সঙ্গেই ইমামি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ব্যবস্থা রেখেছে সিজন টিকিটেরও। সিজন টিকিটের নূন্যতম মূল্য ৪৯৯ টাকা। এই মূল্যের সিজন টিকিট কিনলে সমর্থকেরা B2 গ্যালারি থেকে খেলা দেখতে পারবেন। এ ছাড়া ৯৯৯ টাকা মূল্যের সিজন টিকিটও রয়েছে। সমর্থকেরা এই মূল্যের সিজন টিকিট কিনলে খেলা দেখতে পারবেন C2 গ্যালারি থেকে।
বিগত দুই মরসুমের থেকে অনেকটাই অন্য ভাবে এ মরসুম শুরু করেছে ইস্টবেঙ্গল। বিগত দুইটি মরসুমে ইস্টবেঙ্গলকে যে ভাবে বিধ্বস্ত হতে হয়েছিল এ বার সেই রকমটা হবে না বলেই মনে করা হচ্ছে। লাল-হলুদ দল ডুরান্ড কাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেও যথেষ্ট ভাল ফুটবল খেলেছে শুধু গোল করতে না পারার কারণে ছিটকে যেতে হয়েছে লাল-হলুদ। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ডার্বিতে হারলেও তা নিজেদেরই গোলে অর্থাৎ আত্মঘাতী গোলে। ইস্টবেঙ্গলের ডিফেন্স দারুণ শক্তিশালী দেখাচ্ছে নতুন মরসুমে। বেশ কিছু প্রতিভাবান তরুণ ফুটবলার এবং অভিজ্ঞ বিদেশির সংমিশ্রণে শক্তিশালী দল বাড়িছে ভারতীয় ফুটবলের শতবর্ষ প্রাচীন এই প্রধান।












Click it and Unblock the Notifications