বাংলাদেশে পৌঁছে গেল ইস্টবেঙ্গলের প্রতিনিধি দল, প্রথম দিন বৈঠকে বসলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের আধিকারিকদের সঙ্গে
বাংলাদেশে পৌঁছে গেল ইস্টবেঙ্গলের প্রতিনিধি দল, প্রথম দিন বৈঠকে বসলেন শেখ রাসেল ক্রীড়াচক্রের আধিকারিকদের সঙ্গে
সোমবার দুপুরে বাংলাদেশ থেকে বিনিয়োগ আনার উদ্দেশ্যে ঢাকায় পৌঁছল ইস্টবেঙ্গলের প্রতিনিধি দল। বাংলাদেশের শেখ রাসেল ক্রীড়াচক্র লিমিটেডের পক্ষ থেকে ইস্টবেঙ্গলকে ঢাকায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সেই আমন্ত্রণ গ্রহণ করে নিজেদের শিকড়ে পারি দেয়েছে পূর্ব বঙ্গের ঐতিহ্যবাহী এই ক্লাব।

এই আমন্ত্রণের মোড়কে লুকিয়ে রয়েছে ইস্টবেঙ্গলে নয়া বিনিয়োগের ভাগ্য। বিগত দুই বছরে শ্রী সিমেন্টস এবং ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে মতানৈক্য বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। শ্রী সিমেন্টস বিরক্ত হয়ে চুক্তি ভঙ্গ করে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের সাবেক কর্তারাও চেয়েছিলেন এমনটাই। এই পরিস্থিতিতে নতুন ইনভেস্টারের খোঁজে শতাব্দী প্রাচীন ক্লাবের কর্তারা হাত বাড়ায় নিজেদের শিকরে। ক্লাবে আমন্ত্রণ জানানো হয় বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সায়েম সোবহন আনভিরকে এবং তাঁকে সংবর্ধিত করে ক্লাব। তাঁর হাতে তুলে দেওয়া হয় আজীবন সদস্য পদের কার্ড। এই সংবর্ধনা অনুষ্ঠানে আড়ালে ইস্টবেঙ্গলের শাষক দলের উদ্দেশ্য ছিল নয়া বিনিয়োগ নিয়ে আসা বসুন্ধরা গ্রুপের হাত ধরে।
নিজেদের লক্ষ্যে কিছুটা সফলও হয়েছিল লাল-হলুদ। বাংলাদেশের সংস্থার কর্ণধার কলকাতা ছাড়ার আগে ইঙ্গিত দিয়েছিলেন, ইস্টবেঙ্গলের প্রস্তাবে সারা দিয়ে বিনিয়োগ করার। এই বৈঠকের কিছু দিন পরেই ঢাকায় আমন্ত্রণ জানানো হয় ইস্টবেঙ্গলের কর্তাদের।
সোমবার বিকেলে শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিনিধিদের সঙ্গে এক রাউন্ড বৈঠক সেরেছেন লাল-হলুদের আধিকারিকরা। দীর্ঘ আড়াই ঘণ্টার বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আগামী কাল আরও দু'টি মিটিং রয়েছে। এখনও পর্যন্ত আলোচনা ভালর দিকেই রয়েছে। সূত্রের খবর, আশানরূপ ফলই এই সফর শেষে বেরিয়ে আসতে পারে।
বাংলাদেশ থেকে বিনিয়োগ আনতে প্রাথমিক ভাবে রবিবার ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল ইস্টবেঙ্গলের প্রতিনিধি দলের। কিন্তু বিমানের টিকিট সময় মতো কেটে উঠতে না পারায়, রবিবারের পরিবর্তে সোমবার সকালে তাঁরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications