East Bengal: ওড়িশার বিরুদ্ধে ২ গোলে এগিয়েও লজ্জার হার ইস্টবেঙ্গলের

ওড়িশার বিরুদ্ধে ২ গোলে এগিয়েও লজ্জার হার ইস্টবেঙ্গলের

ঘরের মাঠে এখনও অধরাই রইল জয়। চলতি মরসুমে ঘরের মাঠে আবার হারতে হল ইস্টবেঙ্গলকে। শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গণে প্রথমার্ধে ২ গোলে এগিয়েও হেরে মাঠ ছাড়তে হল লাল-হলুদকে। দুর্বল এবং অবিন্যস্ত রক্ষণের খেসারত দিয়ে জেতা ম্যাচ মাঠে ফেলে আসতে হল স্টিফেন কনস্ট্যানটাইনের দলকে। এই হারের ক্ষত দীর্ঘদিন থাকবে ইস্টবেঙ্গলের। যে ভাবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ওড়িশা কোনঠাঁসা করে ইস্টবেঙ্গলকে তা শতাব্দী প্রাচীন দলটির জন্য লজ্জার থেকে কোনও অংশে কম নয়।

East Bengal: ওড়িশার বিরুদ্ধে ২ গোলে এগিয়েও লজ্জার হার ইস্টবেঙ্গলের

এ দিনের প্রথমার্ধে ইস্টবেঙ্গলের খেলা এবং দ্বিতীয়ার্ধের ইস্টবেঙ্গলের খেলার মধ্যে আকাশ পাতাল তফাৎ। প্রথমার্ধে একের পর এক ঠিকানা লেখা পাস এবং প্রতিপক্ষ গোলের সামনে লাল-হলুদের আক্রমণ ভাগের ফুটবলারদের ক্ষিপ্রতা প্রতিপক্ষ ওড়িশার রক্ষণকে এলোমেলো করে দিচ্ছিল বারবার। ম্যাচের ২৩ মিনিটের মাথায় ভিপি সুহেরের ঠিকানা লেখা মাইনাস থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে এগিয়ে দেন সিমবোই হাওকিপ। ম্যাচের দ্বিতীয় গোলটি ইস্টবেঙ্গল পায় ৩৫ মিনিটে। সুহেরের পাস ধরে নাওরেম মহেশ সিং ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গলকে।

প্রতিপক্ষ ওড়িশাকে চাপের সিলিন্ডারে রেখে প্রথমার্ধে মাঠ ছাড়া ইস্টবেঙ্গল হঠাৎই ফুটো বেলুনের মতো চুসে যায় দ্বিতীয়ার্ধের শুরু থেকে। দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিট এবং ৪৮ মিনিটে পর পর দুই গোল হজম করে লাল-হলুদ। দুইটি গোলেরই স্থপতি দিয়েগো মুরেসিও এবং তাঁর পাস থেকে পেড্রো মার্টিনই দুইটি গোল করেন। ওড়িশার কোচ জোসেফ গোম্বাউয়ের অবশ্যই প্রশংসা প্রাপ্য ওড়িশা দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে সমতা ফিরিয়ে আনায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই গাম্বাউ আইজ্যাক ভানমালসাওমাকে তুলে নামান পেড্রোকে। একই সঙ্গে রেনিয়ার ফার্নান্ডেজের পরিবর্তে নামান ধনচন্দ্র মিতেইকে। এই দুইটি পরিবর্তন ওড়িশার খেলা ঘুরিয়ে দেয়।

৬৫ মিনিটে ধনচন্দ্র মিতেইয়ের পাস থেকেই জেরি মাওউমিংথাঙ্গা তিন নম্বর গোলটি করে প্রথম বারের জন্য ম্যাচে এগিয়ে দেন ওড়িশা এফসিকে। ৭৬ মিনিটে সাউল ক্রেস্পোর পাস ধরে নন্দকুমার সিকার ৪-২ গোলে এগিয়ে দেন ওড়িশা এফসিকে। ইস্টবেঙ্গল এলিয়ান্দ্রো, হিমাংশু জাংরা, স্বার্থক গোলুইকে নামালেও কোনও কাজ হয়নি। এই ম্যাচে হেরে ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকল ইস্টবেঙ্গল, অপর দিকে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ওড়িশা এফসি রইল তিন নম্বরে। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ জামশেদপুর এফসির বিরুদ্ধে ২৭ নভেম্বর। এটি লাল-হলুদেও অ্যাওয়ে ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+