EBFC vs MBSG, ISL Kolkata Derby: আইএসএল দ্বৈরথে এগিয়ে মোহনবাগান SG, প্রথম জয়ের সন্ধানে ইস্টবেঙ্গল

EBFC vs MBSG, ISL Kolkata Derby: আইএসএলে ইস্টবেঙ্গল কখনও হারাতে পারেনি মোহনবাগানকে। ইস্টবেঙ্গল আইএসএল খেলেছে এসসি ইস্টবেঙ্গল ও ইস্টবেঙ্গল এফসি নামে।

মোহনবাগান আইএসএল খেলেছে এটিকে মোহনবাগান এবং মোহনবাগান সুপার জায়ান্ট নামে। আজ অবধি আইএসএলে পারস্পরিক দ্বৈরথগুলিতে একটি বাদে সব ম্যাচেই লাল হলুদকে হারিয়েছে সবুজ মেরুন।

EBFC vs MBSG ISL Kolkata Derby SG

আইএসএলে কলকাতার দুই প্রধানের প্রথম সাক্ষাৎ হয়েছিল ২০২০ সালের ২৭ নভেম্বর। সেই প্রথম ডার্বিতে এটিকে মোহনবাগান ২-০ গোলে হারিয়ে দিয়েছিল এসসি ইস্টবেঙ্গলকে। ৪৯ মিনিটে রয় কৃষ্ণ ও ৮৫ মিনিটে মনবীর সিং গোল করেন।

ফিরতি ডার্বিতে ২০২১ সালের ১৯ ফেব্রুয়ারি সবুজ মেরুন জেতে ৩-১ গোলে। ১৫ মিনিটে গোল করেন রয় কৃষ্ণ। ৪১ মিনিটের মাথায় হোসে লুইস এস্পিনোসা আরোয়ার আত্মঘাতী গোলে সমতা ফেরাতে সক্ষম হয় লাল হলুদ। তবে ৭২ মিনিটে ডেভিড উইলিয়ামস ও ৮৯ মিনিটে জাভি হার্নান্দেজের গোলে জয় নিশ্চিত হয় এটিকে মোহনবাগানের।

২০২১-২২ মরশুমে কলকাতা ডার্বি প্রথম হয়েছিল ২৭ নভেম্বর। এটিকে মোহনবাগান ৩-০ গোলে হারায় এসসি ইস্টবেঙ্গলকে। ১২ মিনিটে রয় কৃষ্ণ, ১৪ মিনিটে মনবীর সিং ও ২৩ মিনিটে লিস্টন কোলাসো গোল করেছিলেন। ১১ মিনিটের ঝড়েই নিভে গিয়েছিল মশাল।

২০২২ সালের ২৯ জানুয়ারি ফিরতি ডার্বির প্রথমার্ধ ছিল গোলশূন্য। ৫৬ মিনিটে ড্য়ারেন সি়ডোয়েলের গোলে এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। কিন্তু সেই ম্যাচেও ৩-১ গোলে জেতে এটিকে মোহনবাগান। পরিবর্ত হিসেবে নামা কিয়ান নাসিরি হ্যাটট্রিক করেন। একটি গোল এসেছিল ৬৪ মিনিটে, বাকি গোল দুটি দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে।

২০২২-২৩ মরশুমেও আইএসএলের জোড়া ডার্বিতে হারে লাল হলুদ। ২৯ অক্টোবর প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে পরাস্ত করে এটিকে মোহনবাগান। সেই ডার্বিতে প্রথমার্ধে ভালোই খেলেছিল স্টিফেন কনস্ট্যানটাইনের প্রশিক্ষণাধীন দল। কিন্তু দ্বিতীয়ার্ধে হুগো বুমোস ৫৬ মিনিটে গোল করে সবুজ মেরুনকে এগিয়ে দেন। মনবীর সিংয়ের গোলটি আসে ৬৫ মিনিটে।

ফিরতি সাক্ষাতে ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারায় এটিকে মোহনবাগান। ৬৮ মিনিটে স্লাভকো ডামজানোভিচ এবং ম্যাচের শেষ লগ্নে গোল করেছিলেন দিমিত্রি পেত্রাতস। ২০২৩-২৪ মরশুমের প্রথম সাক্ষাতে ইস্টবেঙ্গল আইএসএলে প্রথমবার হার বাঁচাতে সক্ষম হয় চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে।

চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আইএসএলে কলকাতা ডার্বির প্রথম লেগে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের দ্বৈরথ ২-২ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। এই ম্যাচে জয়ের আশাও জাগিয়েছিল লাল হলুদ। যদিও শেষের দিকে গোল খাওয়ার বদভ্যাসে আসেনি কাঙ্ক্ষিত জয়।

৩ মিনিটে অজয় ছেত্রীর গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ১৭ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলে সমতা ফেরায় সবুজ মেরুন। ৫৫ মিনিটে ক্লেটন সিলভা পেনাল্টি থেকে গোল করে ফের এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। যদিও ৮৭ মিনিটে মোহনবাগানের গোলমেশিন দিমিত্রি পেত্রাতস ২-২ করেন।

আইএসএলে সর্বশেষ কলকাতা ডার্বি তথা বিগত মরশুমের ফিরতি বড় ম্যাচটি হয়েছিল ১০ মার্চ। সেই ম্য়াচে মোহনবাগান সুপার জায়ান্ট ৩-১ গোলে হারায় ইস্টবেঙ্গলকে। ২৭ মিনিটে জেসন কামিংস, ৩৬ মিনিটে লিস্টন কোলাসো ও ইনজুরি টাইমে দিমিত্রি পেত্রাতস গোল করেন। বিরতিতেই তিন গোলে এগিয়ে ছিল মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর আর গোল পায়নি। ৫৩ মিনিটে ব্যবধান কমান সাউল ক্রেসপো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+