জন্মদিনে কোয়ারেন্টাইনে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বির নায়ক

জন্মদিনে কোয়ারেন্টাইনে ইস্টবেঙ্গল ফুটবলার

দেশ জুড়ে করোনা নিয়ে উদ্বেগ। ভারতে আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দেশে করোনা নিয়ে প্রতিমুহূর্তে আতঙ্ক আরও বাড়ছে। লকডাউনে তুলে আনলক ওয়ান করা কী সঠিক সিদ্ধান্ত নেই নিয়ে তুমুল আলোচনাও চলছে। সবের মাঝে এবার ঘরে ফিরেছেন ইস্টবেঙ্গলের ফুটবলার পিন্টু মাহাতো। ৩ জুন আজ ২৩ বছরে পা দিলেন পিন্টু। এবছর জন্মদিন অবশ্য কোয়ারেন্টাইনে কাটাতে হচ্ছে তাঁকে।

ইন্ডিয়ান নেভিতে কাজের সুযোগ

ইন্ডিয়ান নেভিতে কাজের সুযোগ

ফুটবল খেলার পাশাপাশি ইন্ডিয়ান নেভিতে চাকরির জন্য সুযোগ পেয়েছেন মোহনবাগান-ইস্টবেঙ্গলে খেলা পিন্টু মাহাতো। চাকরি পাকা হয়েছে। ভারতীয় নেভির খেলা থাকলে তাঁকে যোগ দিতে হবে।

পেশাদার ফুটবল খেলতে অবশ্য অসুবিধে নেই

পেশাদার ফুটবল খেলতে অবশ্য অসুবিধে নেই

বছরভর অফিস করার খুব বেশি চাপ অবশ্য থাকছে না, ফলে পেশাদার ফুটবলার হিসেবে খেলতে পিন্টুর খেলা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধে নেই।

লকডাউনে মুম্বইয়ে আটকে পড়েন পিন্টু

লকডাউনে মুম্বইয়ে আটকে পড়েন পিন্টু

কাজের সূত্রেই মুম্বইয়ে চাকরি পাকা করতে গিয়েছিলেন। মাত্র দু'দিনের প্রয়োজনীয় কাজে গিয়ে এরপর করোনা লকডাউনের কারণে মুম্বইয়ে আটকে পড়েন পিন্টু।

জুনের শুরুতে ঘরে ফিরলেন

জুনের শুরুতে ঘরে ফিরলেন

সোমবার মুম্বই থেকে ভারতীয় নেভির করে দেওয়া টিকিটে অবশেষে গ্রামের বাড়ি ডাডরাশোলে ফিরতে পেরেছেন মোহনবাগানের ডার্বি নায়ক।

জন্মদিনে কোয়ারেন্টাইনে

জন্মদিনে কোয়ারেন্টাইনে

ঘরে ফিরলেও জন্মদিনে অবশ্য পরিবারের সঙ্গে থাকা হচ্ছে না পিন্টুর। স্বাস্থ্যবিধি মেনে মুম্বই থেকে ফিরে আসার পর এখন পিন্টুকে ১৪ দিন সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে

প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে

ডাডরাশোল প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ফুটবলার। সেই কারণে জন্মদিনে আর পরিবারের সঙ্গে কাটাতে পারলেন না তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+