Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ডুরান্ড কাপের সেমিফাইনালে ডায়মন্ড হারবারকে সমীহ ইস্টবেঙ্গলের, ফাইনালে পৌঁছে গেল নর্থইস্ট

ডুরান্ড কাপের ফাইনালে পৌঁছে গেল নর্থইস্ট ইউনাটেড এফসি। রিডিমের একমাত্র গোলে শিলং লাজংকে হারিয়ে। কাল দ্বিতীয় সেমিফাইনালে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ইমামি ইস্টবেঙ্গল খেলবে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ডার্বি জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাস বাড়িয়েছে লাল হলুদের। অন্যদিকে, ডায়মন্ড হারবার শেষ চারে এসেছে জামশেদপুর এফসিকে হারিয়ে। ডুরান্ডের ফাইনাল ২৩ অগাস্ট যুবভারতীতেই।

Durand Cup SF Preview

এবারের ডুরান্ড কাপে দুরন্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। গ্রুপ পর্বে সাউথ ইউনাইটেড এফসিকে ৫-০, নামধারি এফসিকে ১-০ ও ভারতীয় বায়ুসেনাকে ৬-১ গোলে হারিয়ে গ্রুপ এ-র শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে ইস্টবেঙ্গল। ডায়মন্ড হারবার এফসি এবারই প্রথম ডুরান্ড কাপ খেলছে। এই ক্লাবের কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায়। গ্রুপ পর্বে ডায়মন্ড হারবার ২-১ গোলে হারিয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাবকে। এরপর বর্ডার সিকিউরিটি ফোর্সকে হারায় ৮-১ গোলে। যদিও মোহনবাগান সুপার জায়ান্টের কাছে তারা ১-৫ গোলে হেরে গিয়েছিল। তবে গোলপার্থক্যের সুবাদে শেষ আটে জায়গা করে নেয় কিবু ভিকুনার প্রশিক্ষণাধীন দল। জামশেদপুরে গিয়ে সাইরুয়াতকিমার প্রথমার্ধের জোড়া গোল ডায়মন্ড হারবারকে পৌঁছে দেয় সেমিফাইনালে।

ডায়মন্ড হারবারের হেড কোচ কিবু ভিকুনা বলেন, দেশের অন্যতম সেরা দলের বিরুদ্ধে আমাদের সেমিফাইনাল। ইস্টবেঙ্গল শক্তিশালী দল। ভালো প্লেয়াররা আছেন। মোহনবাগান এসজির মতো চ্যাম্পিয়ন দলকে হারিয়ে তারা সেমিফাইনাল খেলবে। কিন্তু ফুটবল মাঠে খেলা হয়, কাগজকলমে নয়। ইস্টবেঙ্গলে ভালো মানের বিদেশি আছেন। তবে এই টুর্নামেন্টে আমরাও দেখিয়েছি যে কোনও দলের সঙ্গে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।

ডায়মন্ড হারবারের লুকা মাজসেন চলতি টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা এখনও পর্যন্ত, প্রতিপক্ষের জালে চারবার বল পাঠিয়েছেন। ফলে তাঁকে থামানোর রণকৌশল ঠিক করতে হবে লাল হলুদের হেড কোচ অস্কার ব্রুজোকে। ব্রুজো আজ সাংবাদিক বৈঠকে বলেন, এবারের টুর্নামেন্টে ডায়মন্ড হারবার দারুণ স্পিরিট দেখিয়ে খেলছে। তারা এবারই প্রথম এই টুর্নামেন্ট খেলছে, ভয়ডরহীনভাবে খেলবে, আর তাতেই তারা বিপজ্জনক। আত্মতুষ্টির কোনও জায়গা নেই। কোয়ার্টার ফাইনালে আমরা ভালো খেলেছি। সেরকম তাগিদ, ফোকাস দরকার সেমিফাইনালেও। সমর্থকদের সামনে যুবভারতীতে খেলব, তা আমাদের শক্তি। তবে প্রতিপক্ষের কোচ আমাদের দলের শক্তি ও দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল। আমরা প্রতিটি ম্যাচেই পরিকল্পনা করে প্রস্তুতি নিই।

জয় গুপ্তার রেজিস্ট্রেশন হয়নি। বাবার মৃত্যর পর দেশে ফেরা রশিদ এখনও আসেননি। ব্রুজোর কথায়, আমি জানি ডার্বির পরের ম্যাচ কঠিন হয়। শারীরিক এবং মানসিকভাবে, এমনকী এনার্জির দিক থেকে হয়তো আমরা একটু পিছিয়ে আছি। আজ ট্রেনিং শুরু করছি। প্লেয়ারদের চাপ দিতে পারব না। চাইব মোহনবাগান ম্যাচের মতো কাল ৯০ মিনিট প্লেয়াররা সেরাটা দিক। পারফরম্যান্স গ্রাফ নীচে নামার একটা ঝুঁকি থাকে। তবে আমরা সমস্ত দিক বিবেচনা করে, অঙ্ক কষে এগোচ্ছি। ডার্বি জয়ের পর টুর্নামেন্টে এগোনোর সুযোগ রয়েছে। আমরা ডায়মন্ড হারবারকে সমীহ করি। দলে একজন ভালো স্ট্রাইকার আছেন। আইএসএলে খেলা কয়েকজন প্লেয়ার আছেন। কোচও অভিজ্ঞ। এই ম্যাচটাও কঠিন বা কৌশলী হবে। নিজেদের সেরা ভাবলে বা এগিয়ে রাখলে ভুল হবে। সব সময় সেরা দল জেতে না। ওরা কাউন্টার অ্যাটাক কাজে লাগানোর চেষ্টা করবে। মাথা ঠাণ্ডা রেখে খেলতে হবে। নিজেদের কখনোই ফেভারিট বলতে পারব না।

মোহনবাগানকে আই লিগ জেতানো কোচ কিবু ভিকুনা ডায়মন্ড হারবারের কোচ। ডার্বি জেতার রেকর্ড আছে। সেই স্মৃতি থেকে কিবু বললেন, ইস্টবেঙ্গলকে হারানো তো প্রেরণা দিচ্ছেই কিন্তু মোহনবাগান দল আর ডায়মন্ডহারবার আলাদা। এখন ডায়মন্ড হারবার নিয়েই শুধু ভাবতে চাই। আমাদের সমর্থকদের উপর আস্থা আছে। ফোকাস করতে চাই। ফুটবলে নাথিং ইজ ইমপসিবল। এটা ঠিক, ইস্টবেঙ্গল ধারে ভারে এগিয়ে। তার মানে এই নয়,মাঠে নামার আগেই আমরা হেরে বসে আছি। লড়াইয়ের জোশ আর বুদ্ধিদীপ্ত ফুটবলে বাজিমাত করতে চান ভিকুনা। ইস্টবেঙ্গলে খেলে যাওয়া এক সময়ের তারকা জবি জাস্টিন বললেন, এখন ফোকাসে ডায়মন্ড হারবার। ইস্টবেঙ্গল অতীত। সব দলের বিরুদ্ধে যেমন তাগিদ থাকে ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও তেমন তাগিদ নিয়ে খেলব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+