কলকাতায় এই প্রথম প্রয়াত চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা
কলকাতায় এই প্রথম প্রয়াত চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভা
সদ্য প্রয়াত চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের স্মরণসভার আয়োজন করল ইস্টবেঙ্গল। শনিবার সন্ধ্যেয় অনলাইনে স্মরণসভা আয়োজন করেছে ইস্টবেঙ্গল ক্লাব। ভারতের প্রয়াত দুই ফুটবল কিংবদন্তিকে নিয়ে সন্ধ্যা ৬টা থেকে এই স্মরণসভা শুরু হবে।

প্রযুক্তির সাহায্যে এই স্মরণসভা করা হচ্ছে
অনলাইনে প্রযুক্তির সাহায্য ভারতের বিভিন্ন প্রান্তে থাকা ফুটবলারদের এক ফ্রেমে নিয়ে এসে বাংলার জনপ্রিয় স্পোর্টল ওয়েবসাইট এই স্মরণসভাটি আয়োজনে উদ্যেগ নিয়েছে। স্পোর্টস ওয়েবসাইটের স্মরণসভাটি লাইভ সম্প্রচার করা হবে।

স্মরণসভায় শুরুতে কারা বক্তব্য রাখবেন
চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আজকের স্মরণসভায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ইস্টবেঙ্গল সচিব কল্যাণ মজুমদার, মোহনবাগান সচিব টুটু বসু শুরুতে বক্তব্য রাখবেন।

প্রাক্তন ফুটবলারদের মধ্যে কারা স্মরণসভায় বক্তব্য রাখবেন
প্রাক্তন তারকাদের মধ্যে অরুণ ঘোষ, সুকুমার সমাজপতি, সুভাষ ভৌমিক, সুরজিৎ সেনগুপ্ত, শ্যাম থাপা, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়, আইএম বিজয়ন, ভাইচুং ভুটিয়ারা বক্তব্য রাখতে চলেছেন।

দুই কিংবদন্তির প্রয়াণে কলকাতায় এই প্রথম স্মরণসভা হচ্ছে
এর আগে নয়াদিল্লি ফুটবল সংস্থা ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে ৪ মে এক স্মরণসভা করা হয়েছিল। এরপর কলকাতায় আজ এই প্রথমবার দুই কিংবদন্তির প্রয়াণ স্মরণসভা হচ্ছে।

দেড় মাসেরও কম সময়ে মহানগরের দুই কিংবদন্তি প্রয়াত
এক মাস ১০ দিন! এই সময়ের ব্যবধানের মধ্যে ভারতীয় ফুটবলে দুই নক্ষত্রপতন হয়েছে। ২০ মার্চ কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে পিতৃহারা হয়েছিল ভারতীয় ফুটবল।। এর দেড় মাসেরও কম সয়মের মধ্যে ৩০ এপ্রিল না ফেরার দেশে চলে গিয়েছেন ভারতীয় ফুটবলের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব চুনী গোস্বামী। দুই কিংবদন্তির প্রয়াণে ভারতীয় ক্রীড়াজগতে শোকের ছায়া নেমে আসে।












Click it and Unblock the Notifications