East Bengal:ফুটবলারদের আর্থিক পুরস্কার ক্লাবের, ডার্বির দিন নিয়ে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা হল কর্তাদের?
ইস্টবেঙ্গলে সুপার কাপ জয়ের সেলিব্রেশনের পার্ট টু হল মঙ্গলবার। সুপার কাপ জিতে শহরে ফেরার রাতেই সমর্থকদের সঙ্গে নিয়ে এক দফা সেলিব্রেশন হয়েছিল। তবে মঙ্গলবার দুপুরে ক্লাব তাঁবুতে হল ভিআইপিএ সেলিব্রেশন। চেন্নাইয়িন ম্যাচ জয়ের পরের দিনই ক্লাব তাঁবুতে সুপার কাপ জেতার জন্য সংবর্ধিত হলেন কার্লোস কুয়াদ্রাতের দল।
মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম I ছিলেন কোচ কার্লেস কুয়াদ্রাত সহ টিমের সকল খেলোয়াড়, সহকারী কোচ, সাপোর্টিং স্টাফেরা I চ্যাম্পিয়ন দলকে ১৫ লাখ টাকা পুরস্কার মূল্য দিল ইস্টবেঙ্গল ক্লাব, আইএসএলের মধ্যেই ক্লাবের পক্ষ থেকে ভিটামিন এম দেওয়া হল কুয়াদ্রাত এবং তাঁর দলের ফুটবলারদের।

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্লাব তাঁবুতে এলেও তাঁর সঙ্গে ডার্বির দিনক্ষণ নিয়ে আলাকদাভাবে কথা হয়নি বলেই ক্লাব সূত্রের কবর। আপাতত ১০ মার্চই ডার্বি করার ভাবনা চিন্তা রয়েছে ইস্টবেঙ্গেলর। তবে এবিষয়ে সরকারের সঙ্গে কথাও চলছে লাল হলুদ কর্তাদের।
দীর্ঘ ১২ বছর পর আবার কোনও সর্বভারতীয় ট্রফি জিতেছে ইস্টবেঙ্গল। ফলে উচ্ছাসও একটু বর্ণময়। সেলিব্রেশন পর্বের দ্বিতীয় ভাগ হল মঙ্গলবার দুপুরে ক্লাব তাঁবুতে। মন্ত্রী-প্রাক্তন ফুটবলার-ক্লাবের কর্মকর্তারা ছাড়াও উপস্থিত ছিলেন ইনভেস্টর গোষ্ঠীর আধিকারিক বিভাস আগরওয়াল, সন্দীপ আগরওয়াল সহ ইমামি গ্রুপের অন্যান্য অধিকারিকবৃন্দ ।
এই অনুষ্ঠানে কোচ, বর্তমান খেলোয়াড় ও প্রাক্তন খেলোয়াড়দের মিলিত ফটো শুটে ক্লাব লনে। এরপর মধ্যাহৃভোজের অনুষ্ঠানও রাখা হয়েছিল। কোচ এবং ফুটবলারদের হাসি খুশি মেজাজেই দেখা যায়। সোমবার রাতে চেন্নাইয়িনের বিরুদ্ধে জিতে প্লে অফের লড়াইয়ে টিকে থেকেছে লাল হলুদ।
আগামী বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে ওডিশা এফসির বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল। এই ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট পাওয়াই লক্ষ্য লাল হলুদ শিবিরের। বুধবার সকালে অনুশীলন করে দুপুরের বিমানে ভুবনেশ্বর উড়ে যাবে ক্লেইটন-নন্দ কুমাররা।
কার্ড সমস্যায় পরের ম্যাচে খেলতে পারবেন না হিজাজি এবং শাস্তির কবলে পড়ায় ডাগ আউটে থাকতে পারবেন না কোচও। এদিকে সোমবার রাতেই কলকাতায় এসেছেন জর্ডন এলসে।মরশুমের শুরুতেই চোট পেয়ে ছিটকে যান, আপাতত দলের সঙ্গেই রিহ্যাব করবেন এই বিদেশি ফুটবলার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications