ফের নাকি ব্রাজিলিয়ান আসছে ইস্টবেঙ্গলে, বাজির বদলি কে দেখে নিন

চার্লস-প্লাজাকে ছেড়ে দেওয়ার পর তালিকায় এবার আইভরি কোস্টের বাজিও। 

সমস্যা জর্জরিত ইস্টবেঙ্গল। নানা উপায়ে সমস্যা লাঘবের চেষ্টা করছেন ইস্টবেঙ্গল থিঙ্কট্যাঙ্ক। একদিকে সমর্থক বিক্ষোভে উত্তাল চারদিক। তারমধ্যে আরও এক বিদেশিকে ছেড়ে দিয়েছে লাল হলুদ।

ফের নাকি ব্রাজিলিয়ান আসছে ইস্টবেঙ্গলে, বাজির বদলি কে দেখে নিন

চার্লস-প্লাজাকে ছেড়ে দেওয়ার পর তালিকায় এবার আইভরি কোস্টের বাজিও। আই লিগের এখনও ৬ ম্যাচ বাকি। রবিবার বারাসতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ইন্ডিয়ান অ্যারোজ। আইভরি কোস্টের মিডিও নাকি নিজেই রিলিজ চান ক্লাবের কাছে। লালহলুদের পক্ষ থেকে মনোরঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন কোচের সঙ্গে কথা বলার পরই বাজিও কে ছেড়ে দেওয়া হচ্ছে ।

এদিকে এই বাজি-র জায়গায় ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারকে আনতে চলেছে ইস্টবেঙ্গল। ফ্যাবিও গঞ্জালেসকে নাকি মনে ধরেছে লালহলুদ কর্মকর্তাদের। সোজা কথায় বাকি ছটি ম্যাচের জন্য পুষ্টিকর বিদেশিতেই ভরসা করতে চাইছেন ক্লাবকর্তারা।

৩১ বছরের এই ফুটবলার ফাবিও ২০০৬ সাল থেকে ব্রাজিলে ক্লাব ফুটবল খেলছেন। এই মুহূর্তে স্পোর্টস ক্লাব ইন্টারন্যাশনাল-এ রয়েছেন তিনি। গত ছ'বছর ধরেই ব্রাজিলের প্রথম ডিভিশন ফুটবল লিগে খেলছেন ফাবিও।

আসলে যেভাবে জনরোষ ক্লাবকর্মকর্তাদের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে তাতে আবার বিদেশি নিতে গিয়েও সাত পাঁচ ভাবতে হচ্ছে। কারণ প্লেয়ার রিক্রুটমেন্ট নিয়ে ক্লাবের পদক্ষেপে আদৌ সন্তুষ্ট নন দলের অনুরাগীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+