ফের জয় ইস্টবেঙ্গলের, এক গোলে পিছিয়েও দুর্দান্ত কামব্যাক লাল-হলুদের
ফের জয় ইস্টবেঙ্গলের, এক গোলে পিছিয়েও দুর্দান্ত কামব্যাক লাল-হলুদের
এক গোলে পিছিয়েও দুর্দান্ত কামব্যাক ঘটল ইস্টবেঙ্গলের। আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে টিআরএইউ এফসি-কে ৪-২ গোলে হারিয়ে লিগ তালিকার চতুর্খ স্থানে উঠে এল লাল হলুদ শিবির। ১৩ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৮। অন্যদিকে ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লিগ তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে টিআরএইউ এফসি।

এদিন টিআরএইউ এফসি-র বিরুদ্ধে ম্যাচের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি ইস্টবেঙ্গলের। ম্যাচের ১৮ মিনিটে গোল দিয়ে টিআরএইউ এফসি-কে এগিয়ে দেন এমেকা। প্রথমার্ধে আর গোল শোধ দিতে পরেননি লাল-হলুদ শিবিরের ফুটবলাররা। ফলে প্রথমার্ধে ১-০ ফলেই এগিয়ে থাকে তাদের প্রতিপক্ষ।
দ্বিতীয়ার্ধে অসাধারণ কিছু মুভমেন্টের মাধ্যমে দুর্দান্তভাবে খেলায় ফেরে ইস্টবেঙ্গল। ম্যাচের ৫২ মিনিটে লাল-হলুদের হয়ে গোল শোধ দেন জে সান্টোস। ৬৭ মিনিটে আইডারার গোলে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। ৬৯ মিনিটে গোল দেন ইস্টবেঙ্গলের ভানলালরেমডিকা। ৭৬ মিনিটে পেনাল্টি থেকে লাল-হলুদের হয়ে চতুর্থ গোলটি দেন ডে লা এসপাডা। ৮৫ মিনিটে টিআরএইউ এফসি-র উছে পেনাল্টি থেকে এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত ম্যাচ জেতে ইস্টবেঙ্গলই। ২৯ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে।
১৩ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে আই লিগ তালিকার প্রথম স্থানে থাকা মোহনবাগান কার্যত ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। সম পরিমাণ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে মিনার্ভা পাঞ্জাব। ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে চার্চিল ব্রাদার্স।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications