CFL 2024: সাবধানী আইএফএ, বিতর্কের আবহে স্থগিত ইমামি ইস্টবেঙ্গল এবং ডায়মন্ডহারবার এফসির ম্যাচ
গড়ের মাঠে লিগ হবে অথচ বিতর্ক হবে না, এমন ঘটনা সাম্প্রতিক সময়ে বিরল। এবার কলকাতা লিগ শুরু থেকেই মসৃণভাবেই হচ্ছিল, গ্রুপ পর্বের পর সুপার সিক্সও মোটামুটি ভালোভাবেই হচ্ছিল। কিন্তু লিগের শেষ লগ্নে এসে বিতর্ক চরমে। সৌজন্যে আইএফএ-র একটি সিদ্ধান্ত। এরফলে স্থগিত হয়ে গেল সোমবার কলকাতা লিগের সুপার সিক্সের ইমামি ইস্টবেঙ্গল এবং ডায়মন্ডহারবার এফসির ম্যাচ।
সুপার সিক্সে ইস্টবেঙ্গল এবং মহামেডানের ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। কিন্তু সেই ম্যাচে ভূমিপুত্র সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করায় আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটি পুরো পয়েন্ট দেয় লাল হলুদকে। আইএফএ-র এই সিদ্ধান্ত লিগ চ্যাম্পিয়নশিপের অনেকটাই সুবিধা করে দেয়। আইএফএর এই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা লিগ থেকে দল প্রত্যাহার করার কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে বিতর্ককে ধামাচাপা দিতে সোমবারের ইমামি ইস্টবেঙ্গল এবং ডায়মন্ডহারবার এফসির ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিল আইএফএ।

কিন্তু ম্যাচ স্থগিত করা হল সেই বিষয়ে বিস্তারিত কিছু লেখা হয়নি। শুধু মাত্র লেখা হয়েছে অনিবার্য কারণ বসত ইমামি ইস্টবেঙ্গল এবং ডায়মন্ডহারবার এফসির ম্যাচটি ১৪ অক্টোবর স্থগিত রাখা হচ্ছে। ম্যাচের স্থান ও তাকিখ পরে জানানো হবে।
আইলিগ তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। এছাড়াও খেলার সুযোগ পেয়েছন দ্বিতীয় ডিভিশন আইলিগে। এরপরই ৯ই অক্টোবর আইএফএকে মৌখিকভাবে তাঁরা জানিয়েছিল ১৫ অক্টোবর পর্যন্ত ফুটবলার থাকবে না তাঁদের। আই লিগ ৩ জেতার পর ডায়মন্ডহারবার দলকে ছুটি দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, সোমবার বিকেলে ফেরার পর তারা অনুশীলনে নামবে। যদিও ইস্টবেঙ্গল দল ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে।
FIFA World Cup qualifiers: খারাপ মাঠে আটকে গেলেন মেসিরা, পিছিয়ে থেকেও দুরন্ত জয় ব্রাজিলের
পয়েন্ট কাটা ইস্যুতে আগামী ১৮ অক্টোবর ফের ডেকে পাঠানো হয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব সহ বাকিদের। যেখানে উভয়পক্ষের বক্তব্যকে খতিয়ে দেখবে আইএফএর শৃঙ্খলা রক্ষা কমিটি। সব মিলিয়ে লিগ শেষ করা নিয়ে ফের সমস্যায় আইএফএ। দীর্ঘদিন পর কলকাতা লিগ জয়ের স্বপ্ন দেখছে লাল হলুদ।












Click it and Unblock the Notifications