Durand Cup 2023: রক্ষণের ভুলে জয় হাতছাড়া, প্রথম ম্যাচেই আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল

ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই আটকে গেল ইমামি ইস্টবেঙ্গল। রবিবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশের আর্মি দলের বিরুদ্ধে ২-২ গোলে ড্র লাল হলুদ ব্রিগেড। কলকাতা লিগে জুনিয়র দল খেলালেও ডুরান্ডে সিনিয়রদের নিয়ে পূর্ণ শক্তিতেই মাঠে নামল ইমামি ইস্টবেঙ্গল।কিন্তু প্রথম ম্যাচে দলকে জয় এনে দিতে পারলেন না খাবরা-মহেশ সিংরা।

বাংলাদেশের এই দলটির বিরুদ্ধে কয়েকদিন আগেই গোলের বন্যা বইয়ে দিয়েছিল মোহনবাগান। কিন্তু ইস্টবেঙ্গল ২ গোলের লিড নিয়েও জিততে ব্যর্থ কার্লোস কুয়াদ্রাতের দল। রক্ষণের ভুলে ২ পয়েন্ট মাঠে ফেলে আসতে হল লাল হলুদকে।

ইবি

বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ৩৩ মিনিটেই এগিয়ে যায় ইস্টবেঙ্গলের। লাল হলুদ ব্রিগেডের হয়ে পেনাল্টিতে গোল করলেন সাউল ক্রোসপো। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে খাবরার কর্ণার শটে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোলটি করলেন জ্যাভিয়ের। ২-০ ফলে এগিয়ে থেকেই প্রথমার্ধের শেষে সাজঘরে ফেরে কার্লোসের শিষ্যরা।

কিন্ত দ্বিতীয়ার্ধে খেলায় ফিরল বাংলাদেশের দলটি। বলা ভালো খেলায় ফেরায় সুযোগ করে দিলেন স্প্যানিশ কোচ নিজেই। ডিফেন্সের বোঝাপড়ার অভাবেই ডুবল লাল-হলুদ। কুয়াদ্রাতের একটা পরিবর্তনই ম্যাচের ফল বদলে দিল। ম্যাচের ৮৭ মিনিটে গুরসিমরতকে তুলে জর্ডন এলসেকে নামিয়েছিলেন কুয়াদ্রাত। কিন্তু দলের সঙ্গে অনুশীলন না করা ফুটবলারকে ম্যাচে নামানোর খেসারত দিতে হল লাল হলুদ কোচকে।

ইবি

৮৭ মিনিটে নেমেছিলেন, দু'মিনিটের মধ্যেই গোল খাওয়ালেন দলকে। এলসে হেডে বল ক্লিয়ার করতে গিয়েছিলেন। তবে সাহারিয়ার ইমন বক্সের প্রান্তে সেই বল ধরে দুরন্ত শটে গোল করেন। ম্যাচের শেষ মিনিটে খাবরার ভুল পাস ধরে আক্রমণে ওঠে বাংলাদেশের দলটি। লাল-হলুদ গিল প্রথমে বলটি বাঁচান। কিন্তু ফিরতি বলেই গোল করেন মেহরাজ প্রধান। ২-২ ফলেই ম্যাচ শেষ হয়।

প্রথমার্ধে ভালো খেললেও, দ্বিতীয়ার্ধে একেবারই নিস্প্রভ দেখাল লাল হলুদকে। তারইমধ্যে ৬৭ মিনিট- বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল। ফাউল করার জন্য নিশু কুমারকে সরাসরি লালকার্ড দেখানো হয়। বাকি সময় ১০ জনে খেলতে হয় কার্লোসের দলকে।

ঐতিহ্যের ডুরান্ড কাপের নতুন মরসুমে দুই প্রধান ইতিমধ্যেই একটি করে ম্যাচ খেলেছে। ১৩২তম ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান ও বাংলাদেশ আর্মি। ওপার বাংলার দলকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। শনিবার নেমেছিল মহমেডান স্পোর্টিং। আইএসএলের ক্লাব মুম্বই সিটি এফসির কাছে তারা হেরে যায়।

সামনেই ডার্বি, ইস্টবেঙ্গেলর প্রথম ম্যাচের পর কিন্তু সবুজ মেরুন সমর্থকদের চোখ চকচক করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+