Durand Cup 2023: ডুরান্ড সেমিফাইনালে ওঠার লক্ষ্যে রক্ষণ মজবুত চেন্নাইয়িন এফসির, ইস্টবেঙ্গল থেকে লোনে নিল কাকে?
Durand Cup 2023: ডুরান্ড কাপের সেমিফাইনালে কাল গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্য়াথলেটিক স্টেডিয়ামে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাইয়িন এফসি। তার আগে রক্ষণভাগ মজবুত করে ফেলল তারা।
ইস্টবেঙ্গল থেকে লোনে চেন্নাইয়িন এফসি নিল সার্থক গোলুইকে। বঙ্গসন্তান সার্থককে এবার দেখা যাবে মেরিনা মাচানদের জার্সি গায়ে।

চলতি ডুরান্ড কাপে এখনও অবধি অপরাজেয় ওয়েন কোয়েলের (Owen Coyle) দল। ২০২৩-২৪ মরশুমের জন্যই বছর ২৫-এর সার্থককে দলে নিয়েছে চেন্নাইয়িন এফসি। ২০২১ সালে সার্থক আইএসএল-জয়ী মুম্বই সিটি এফসি দলে ছিলেন। ভারতীয় দলের হয়ে খেলেছেন চারটি ম্যাচ। পেশাদার ফুটবল কেরিয়ারে ৮০টি ম্যাচে সার্থকের চারটি গোল রয়েছে। অ্যাসিস্টের সংখ্যা ৭।
We are delighted to welcome @sarthakgolui16 to the family. He joins us on a season-long loan! 💪🏻
— Chennaiyin F.C. (@ChennaiyinFC) August 25, 2023
சென்னைக்கு வரவேற்கிறோம், Macha 💙#AllInForChennaiyin #WelcomeSarthak pic.twitter.com/ZlPAkvFc9x
চেন্নাইয়িন এফসির তরফে দেওয়া প্রেস বিবৃতিতে সার্থক বলেন, চেন্নাইয়িন এফসিতে নতুন যাত্রা শুরু করছি। এই পরিবারের সদস্য হতে পেরে গর্বিত। নতুন দলের সতীর্থদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে দলকে সাফল্য এনে দেওয়ার প্রত্যয় শোনা গিয়েছে সার্থকের গলায়। নতুন মরশুমে নিজের সেরাটা দিতেও প্রস্তুত তিনি।

গ্রুপ পর্বে শীর্ষস্থান দখল করেই চেন্নাইয়িন এফসি ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। এফসি গোয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে মুখিয়ে চেন্নাইয়ের দলটি। এবারের ডুরান্ড কাপে মাত্র ২টি দলই গ্রুপ পর্বে সব কটি ম্যাচ জিতেছে, তার মধ্যে চেন্নাইয়িন একটি।
এখনও অবধি ডুরান্ডে চেন্নাইয়িন এফসির গোলের সংখ্যা ৮। রাফায়েল ক্রিভেলারো, জর্ডন মারে, কনর শিল্ডস, ভিন্সি ব্যারেটো, রহিম আলি ও ফারুক চৌধুরী গোল করেছেন। ৩ ম্যাচে মাত্র ২টি গোল হজম করেছে চেন্নাইয়িন। ফলে বোঝাই যাচ্ছে, চেন্নাইয়ের রক্ষণভাগ ভালোই ভরসা জোগাচ্ছে।
(ছবি- চেন্নাইয়িন এফসি)












Click it and Unblock the Notifications