Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফুটবল বিশ্বকাপে জিতেছিলেন সোনার বল, এবার পেশাদার টেনিসে অভিষেকের অপেক্ষায় উরুগুয়ের তারকা

Diego Forlan: দিয়েগো ফরলান ফুটবল থেকে অবসর নিয়েছেন ৫ বছর আগে। এবার ৪৫ বছর বয়সে উরুগুয়ের প্রাক্তন বিশ্বকাপারের পেশাদার টেনিসে অভিষেক হতে চলেছে।

২০১০ সালের বিশ্বকাপে উরুগুয়ে সেমিফাইনালে উঠেছিল। ফরলান পেয়েছিলেন সোনার বল। এরপর তিনি কলকাতাতেও এসেছিলেন। খেলেছেন আইএসএলে। এহেন তারকার টেনিসে আসা রীতিমতো চমকপ্রদ ব্যাপার।

আগামী মাসে রয়েছে উরুগুয়ে ওপেন। এই এটিপি চ্যালেঞ্জার টেনিস টুর্নামেন্টেই ফরলানের পেশাদার টেনিসে অভিষেক হচ্ছে। এটিপি সিঙ্গলসে বিশ্বের ১০১ নম্বর প্লেয়ার আর্জেন্তিনার ফেদেরিকো কোরিয়ার সঙ্গে জুটি বেঁধে ফরলান টেনিস কোর্টে নামতে চলেছেন।

ম্যানচেস্টার ইউনাইটেড, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ, ইন্টার মিলানের মতো ক্লাবের হয়ে খেলেছেন ফরলান। একটা সময় তাঁর এটিকে-র হয়ে আইএসএল খেলা নিয়ে চর্চা হয়েছিল। তবে এটিকে নয়, আইএসএলে ২০১৬ সালে মুম্বই সিটি এফসির হয়ে ১১ ম্যাচে ৫টি গোল করেন ফরলান।

১১ নভেম্বর থেকে শুরু হয়ে মোন্তেভিদেওয় এটিপি চ্যালেঞ্জার ট্যুরের এই টুর্নামেন্ট চলবে ১৭ নভেম্বর অবধি। ইতিমধ্যেই ফরলান টুর্নামেন্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে জানা যাচ্ছে। উরুগুয়ে ওপেন টুর্নামেন্ট ডিরেক্টর দিয়েগো লোপেজ জানিয়েছেন, ফরলান এই টু্নামেন্টে খেলার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

লোপেজ বলেন, ফরলান এই টুর্নামেন্টে খেলবেন বলে সম্মতি দিয়েছেন। তিনি অনেকদিন ধরেই এখানে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তিনি টুর্নামেন্টের জন্য কঠোর অনুশীলনও শুরু করে দিয়েছেন। তিনি এই টু্নামেন্ট খেলার জন্য যোগ্য, সেই সুযোগ এসে যাওয়ায় দুই পক্ষই তৃপ্ত। উল্লেখ্য, ২০১৯ সালের অগাস্টে ফুটবলকে বিদায় জানিয়েছেন ফরলান। এবার তাঁর নয়া ইনিংস শুরুর অপেক্ষা।

ছোটবেলায় টেনিস খেলতেন। তারপর ফের গত বছর থেকে টেনিস খেলা শুরু করেন ফোরলান। তিনি বলেন, আমার বাবা ফুটবল খেলতেন। তারপর ৪১ বছর বয়সে অবসর নেওয়ার পর তিনি টেনিস খেলা শুরু করেন। আমিও ২ বছর বয়সে প্রথম টেনিস খেলা শুরু করি। এরপর টেনিস ছেড়ে ফুটবল খেলি। ফের আবার টেনিস কোর্টে ফিরেছি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+