Derby: কলকাতা লিগের বদলা লখনউতে, যোগী রাজ্যের ডার্বিতে জয় মোহনবাগান এসজির
নবাবের শহরে ডার্বির উত্তাপ। উত্তরপ্রদেশ সরকার আয়োজিত সিএম কাপে মুখোমুখি হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল এবং মোহনবাগান এসজি। লখনউয়ের কেডি সিং বাবু স্টেডিয়ামে এই ডার্বিতে বাজিমাৎ করল । নির্ধারিত সময়ের ফলাফল ছিল ১-১। এরপর খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-২ গোলে জিতে কলকাতা লিগে হারের বদলা নিল সবুজ মেরুন শিবির।
নবাবের শহরে ডার্বি বলে কথা। যতই হোক না প্রদর্শনী ম্যাচ। বড় ম্যাচের গুরুত্ব সব সময়ই আলাদা। ম্যাচের উদ্বোধনী উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। নতুন স্টেডিয়ামের মাঠের হল অত্যন্ত খারাপ।ফলে খেলা কখনই উচ্চমার্গে পৌঁছালো না। তার উপর দুই দলই তাঁদের রিজার্ভ ফুটবলারদের ডার্বি খেলতে লখনউয়ে পাঠায়।

প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফের সবুজ মেরুন। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল শোধের লক্ষ্যে মরিয়া প্রয়াস চালাতে থাকে লাল হলুরদ। ৭১ মিনিটে সুপার সাব মহম্মদ আশিক গোল করে দলকে সমতায় ফেরালেন। ৮০ মিনিটে সায়ন ব্যানামর্জী লাল কার্ড দেখলে ইস্টবেঙ্গল ১০ জনে হয়ে যায়। এমনকি হীরা মণ্ডল চোট পেয়ে মাঠ ছাড়েন।
নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হল ম্যাচের ফয়শালা হল টাইব্রেকারে। সেখানে তিনটি শট মিস করেন লাল হলুদ ফুটবলাররা। দুটি শটে তারা গোল করেন। অন্যদিকে তিনটি শটে গোল করে কাপ জিতল মোহনবাগান। ম্যাচের মধ্যে আলো নিভে যায় স্টেডিয়ামের।












Click it and Unblock the Notifications