Delhi Soccer Association:গড়াপেটার অভিযোগ উঠতেই কঠোর দিল্লি ফুটবল সংস্থা, অভিযুক্ত ক্লাবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
ভারতীয় ফুটবলে ফের গড়াপেটার কালো ছায়া। এর আগে গড়াপেটা বিতর্কে বার বার উত্তাল হয়েছে কলকাতা গড়ের মাঠের ফুটবল। তবে সেটা সর্বোচ্চ স্তরের খেলায় নয়। কিন্তু দিল্লি ফুটবল লিগের খেলাতে দিনের আলোতেই গড়াপেটার অভিযোগ উঠেছে। দিল্লি লিগে রেঞ্জার্স এসসির মুখোমুখি হয়েছিল আহবাব এফসি। এই খেলাতেই আহবাব এফসির বিরুদ্ধে উঠেছে গড়াপেটার অভিযোগ।
খেলার শেষ মিনিটে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন আহবাব এফসি-র এক ডিফেন্ডার। সেই সময়ে দেখা যায় কোন এক দলের ডিফেন্ডার এবং গোলরক্ষক সন্দেহজনক আচরণ করতে শুরু করেছেন। নিজেদের মধ্যে পাস খেলার আগে একজন ডিফেন্ডার তাদের নিজের জালে বল জড়ান। দু'বার এমন ঘটনা ঘটেছে, একবার ম্যাচের ৮৭ মিনিটে, দ্বিতীয়টি দুই মিনিট পরেই।

এখানেই সন্দেহের জন্ম হয়েছে। আহবাব এফসির ফুটবলারদের ম্যাচের শেষের দিকে পারফরম্যান্স রীতিমতো সন্দেহ জনক। তাঁদের খেলার ধরণ দেখের গড়াপেটার কথাই মনে হচ্ছে ফুটবল প্রেমীদের। বিপক্ষ দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই আত্মঘাতী গোলগুলি করে আহবাব এফসি, এমনটাই মনে করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচের ভিডিও পোস্ট করেন ফুটবল কর্তা রঞ্জিত বাজাজ। এরপরই তুমুল বিতর্ক শুরু হয়। যার জেরে কড়া আহবাব এফসির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল দিল্লি ফুটবল সংস্থা। তড়িঘড়ি ভিত্তিতে আহবাব এফসিকে সাসপেন্ড করেছে দিল্লি ফুটবল সংস্থা। এমনকি তদন্ত প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত শাস্তি নির্বাসন বহাল থাকবে বলে দিল্লি ফুটবল ফেডারেশেনের পক্ষ থেকে জানানো হয়েছে।
Isse bada fixed match nahin dekha maine - my god this is shameful - @FootballDelhi proudly putting the scores of a fixed match - see the goals scored after being 4-0 up 👏🏽👏🏽😢 https://t.co/t4gJ9q3ocy pic.twitter.com/ZE8agnKlpw
— Ranjit Bajaj (@THE_RanjitBajaj) February 19, 2024
রঞ্জিৎ বাজাজ সমাজ মাধ্যমে লিখেছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি, দিল্লি ফুটবলে ব্যাপক ম্যাচ গড়াপেটা হয়। আমি বারংবার একথা বলে আসছি...দেশের সবথেকে দুর্নীতিগ্রস্ত ফুটবল লিগ। রেফারি, দলের মালিক-সবাই এর সঙ্গে জড়িত। খেলোয়াড়রাও জানে। তবে কেউ এনিয়ে মাথা ঘামায় না। আমি একমাস আগে আমি জানিয়েছিলাম ম্যাচ গড়াপেটা নিয়ে। কিন্তু কেউই আমার সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন বোধ করেনি।'
এই পরিস্থিতিতে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে সমাজ মাধ্যেম লিখেছেন, 'দিল্লি প্রিমিয়ার লিগের উপর গুরুতর সন্দেহ ইতিমধ্যেই তৈরি হয়েছে, এসএম-এ প্রচারিত ভিডিও গুলির বিষয়ে আমাদের সচেতন করা হয়েছে। প্রাথমিকভাবে, এটা খুবই উদ্বেগজনক। বিগত কয়েক মাস ধরে আমরা সন্দেহজনক ম্যাচের বিষয়ে শক্ত প্রমাণ সংগ্রহ করছি এবং এই ধরনের ঘটনা নির্মূল করার জন্য ক্রমাগত তদন্ত করছি এফএম।'
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications