এটিকে মোহনবাগানেই আরও এক বছর খেলবেন সফল অস্ট্রেলিয়ান স্ট্রাইকার
এটিকে মোহনবাগানেই আরও এক বছর খেলবেন এই সফল অস্ট্রেলিয়ান
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগানের জার্সিতেই এ বছরের আইএসএল খেলবেন ডেভিড উইলিয়ামস। কলকাতার ক্লাবের সঙ্গে চুক্তি পুনর্নবীকরণ করেছেন এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। গত বছর নিজের পায়ের জাদুতে যিনি মুগ্ধ করেছিলেন কলকাতার আপাময় ফুটবল প্রেমীদের।

এটিকে মোহনবাগানে উইলিয়ামস
এটিকে মোহনবাগানের সঙ্গে এক বছরের চুক্তি সেরেছে ডেভিড উইলিয়ামস। অর্থাৎ কলকাতার ক্লাবের হয়ে আইএসএলের পাশাপাশি এএফসি কাপও খেলবেন অস্ট্রেলিয় স্ট্রাইকার। আরও একবার জুটি বাঁধবেন বন্ধু রয় কৃষ্ণের সঙ্গে।
|
মিস্টার ডিপেন্ডেবলকে নিয়ে টুইট
ডেভিড উইলিয়ামসকে মিস্টার ডিপেন্ডেবল বলে আখ্যা দিয়েছেন এটিকে মোহনবাগান। অস্ট্রেলিয় স্ট্রাইকারের দলে থাকার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে কলকাতার ক্লাব। আরও এক বছর এটিকে মোহনবাগানে থাকতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন উইলিয়ামসও।

এটিকে-র জার্সিতে পারফরম্যান্স
গত বছর এটিকে-র জার্সিতে আইপিএল খেলেছিলেন ডেভিড উইলিয়ামস। ১৮টি ম্যাচ খেলে ৭টি গোল করেছিলেন অস্ট্রেলিয় স্ট্রাইকার। এটিকে-কে আইএসএল চ্যাম্পিয়ন করতে প্রধান অন্যতম ভূমিকা নিয়েছিলেন উইলিয়ামস।

আন্তর্জাতিক কেরিয়ার
অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব ১৭, ২০ ও ২৩ দলের হয়ে ২৪টি গোল করেছেন ডেভিড উইলিয়ামস। দেশের সিনিয়র দলের হয়েও ২টি ম্যাচ খেলেছেন উইলিয়ামস। অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবের হয়ে প্রতিনিত্ব করেছেন এই স্ট্রাইকার।












Click it and Unblock the Notifications