ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দয়ার সাগর, এবার দেবেন মেসিকে, স্প্যানিশ মিডিয়ার খবরে উত্তাল দুনিয়া
ফের খেতাব ঝোলায় পুড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গ্লোব সকার অ্যাওয়ার্ড পেলেন সিআর সেভেন।
স্পেনের স্থানীয় সংবাদ পত্রের খবরে চাঞ্চল্য ফুটবল মহলে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বুঝেছেন তাঁর চেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন ফুটবলার লিওনেল মেসি। আর তাই তিনি নিজের ব্যালন ডি অর তুলে দিতে চান সিআর সেভেনের হাতে। দিন কয়েক আগে রিয়াল মাদ্রিদ স্টার নিজের পঞ্চম ব্যালন ডি অর পেয়েছেন। আর তারপরেই এই মোক্ষম খবর।

আপনারাও চমকে উঠছেন। আরে ভেঙেই বলা যাক কথাটা এপ্রিল ফুল ডে যেরকম ভাবে বিশ্বের বিভিন্ন অংশের মানুষ ১ এপ্রিল যাপন করেন ঠিক তেমনিই স্পেনে ২৮ ডিসেম্বর অনেকটা সেরকমই পালন করা হয়। তাই রোনাল্ডোকে নিয়ে এই রকম ইয়ার্কি করেছে ওই স্থানীয় সংবাদপত্র। আসলে সম্প্রতি বার্সেলোনার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ হেরেছে। পাশাপাশি মেসি গোল করেছেন আর রোনাল্ডো গোল পাননি। তাই মেসি ফ্যানরা রোনাল্ডো ফ্যানদের লেগ পুল করার এই সুযোগটা হারাতে চাননি।
এদিকে এ মরশুমে আরও একটা সেরার স্বীকৃতি ঘরে ঢুকিয়ে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফের গ্লোব সকার পুরস্কার জিতে নিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১১, ২০১৪ এবং ২০১৬ সালের আবার ২০১৭ তে ও সম্মানিত হলেন এই সম্মানে। এই নিয়ে চারবার এই পুরস্কার পেলেন তিনি। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব ফুটবল এজেন্টস এবং ইউরোপিয়ান ক্লাবস অ্যাসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মানে সম্মানিত হলেন তিনি।

এদিকে এই সম্মান জিতেও ফের দারুণ খুশি সিআর সেভেন তিনি বলেছেন, 'আমার বাড়িতে এখনও অনেক খালি জায়গা জায়গা রয়েছে। আমি অনায়াসেই সেখানে ট্রফি রাখার জায়গা বাড়িয়ে নিতে পারব।" পুরস্কার জিতে রিয়্যাল মাদ্রিদের সমস্ত সতীর্থকে ধন্যাবাদ জানিয়েছেন এই মহাতারকা।'

এদিকে ফুটবলের ফাঁকে পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন সিআর সেভেন। নিজের খুদেদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করছেন সিআর সেভেন।












Click it and Unblock the Notifications