Cristiano Ronaldo: ৯০০ গোলের দুয়ারে রোনাল্ডো, মেসির মাইলস্টোন স্পর্শ করার হাতছানি পর্তুগিজ তারকার সামনে

মরশুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে রোনাল্ডো। সৌদি প্রো লিগের নতুন মরসুম সদ্য শুরু হয়েছে। প্রথম দুই ম্যাচে চেনা মেজাজে পাওয়া যাচ্ছে সিআরসেভেনকে। মঙ্গলবার রাতের আল ফেহাকে ৪-১ গোলে হারিয়ে দিল আল নাসের। দলের জয়ের থেকে বেশি চর্চায় রোনাল্ডোর ফ্রি কিকের দুরন্ত গোল।

ম্যাচের বিরতির ঠিক আগে তাঁর নিখুঁত ফ্রিকিক জালে জড়িয়ে যায়। বিপক্ষ গোলকিপারের কিছু করারই ছিল না। আল নাসরের হয়ে তাঁর ৫১তম গোলটি করে ফেললেন পর্তুগিজ মহাতারকা। আল-ফেইহার বিরুদ্ধে ম্যাচে একটি অত্যাশ্চর্য ফ্রিকিকে গোল করেন তিনি। মঙ্গলবার কিং আব্দুল্লাহ সিটি স্পোর্টস স্টেডিয়ামে প্রথমার্ধের ইনজুরি সময়ে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

Cristiano

সিআরসেভেন এখন ৯০০ গোলের দুয়ারে। পেশাদার ফুটবলজীবনে ৯০০ গোলের থেকে আর একটি গোল দূরে তিনি। আর একবার জালে বল জড়াতে পারলেই ৯০০-এর ঘরে পা রাখবেন । ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর রোনাল্ডো ২০২২-২৩ সালে সৌদি প্রো লিগে যোগ দেন এবং তারপর থেকে আল-নাসরের হয়ে সব প্রতিযোগিতায় ৮২টি খেলায় ৭৫ গোল করেছেন।

সেই সঙ্গে মেসির রেকর্ড স্পর্শ করার সুযোগ রোনা‌ল্ডোর সামনে, কারণ ফুটবল কেরিয়ারে মেসি ফ্রি কিক থেকে ৬৫ গোল করেছেন। এই গোলের পর রোনাল্ডোর সেই সংখ্যাটা হল ৬৪। এক গোল করতে পারলেই ফ্রি কিকে দুই মহাতারকার গোল সংখ্যা সমান হয়ে যাবে।

সম্প্রতি রোনাল্ডো একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন তিনি আল নাসের থেকেই অবসর নিতে চান। পর্তুগিজ তারকা একটি সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গে বলেন, আমি জানি না খুব দ্রুতই শেষ করব নাকি দুই বা তিন বছর খেলা চালিয়ে যাবো। তবে সম্ভবত অবসর নিলে আমি আল নাসের ক্লাব থেকেই অবসর নেব।'
চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ স্কোরার তো বটেই একই সঙ্গে আর বহু রেকর্ড রয়েছে রোনাল্ডোর নামের পাশে।

পর্তুগিজ মহাতারকাকে সেই অনন্য কীর্তির জন্য এবার সম্মানিত করতে চলেছে উয়েফা। ২৯ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়ন্স লিগ ২০২৪-২৫-এর গ্রুপ পর্বের ড্র। সেখানেই রোনাল্ডোকে সম্মানিত করা হবে। উপস্থিত থাকবেন উয়েফা প্রসিডেন্ট আলেকজান্ডার সেফ্রিন। তিনিই বিশেষ সম্মাননা তুলে দেবেন সিআর সেভেনের হাতে।

কয়েকদিন আগেই আলোড়ন ফেলে দিয়েছেন রোনাল্ডো। গোটা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছিলেন সিআরসেভেন। ইউটিউবে অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই দ্রুততম ১ কোটি সাবস্ক্রাইবার পেয়ে যান সিআরসেভেন। প্রতি মিনিটে মিনিটে হাজারে হাজারে সমর্থক সাবস্ক্রাইব করতে থাকেন রোনাল্ডোর অ্যাকাউন্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+