ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কি থাকছেন CR7? চূড়ান্ত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি নম্বর
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরা সুনিশ্চিত হওয়ার পরও জল্পনা চলছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি নম্বর নিয়ে। নিয়মের জাঁতাকলে পছন্দের সাত নম্বর জার্সি তিনি পাবেন কিনা তা নিয়ে বিভিন্ন মহলে চর্চা চলছিল। সেই জল্পনাতেই ইতি টেনে এবার আনুষ্ঠানিকভাবে রোনাল্ডোর জার্সি নম্বর জানিয়ে দিল ম্যান ইউ। পুরুষদের ফুটবলে বিশ্বের সবচেয়ে বেশি গোলের মালিককে যা স্বস্তিও দিল।

আর্জেন্তিনা ও বার্সেলোনার হয়ে দশ নম্বর জার্সি পরে খেলা লিওনেল মেসি পিএসজিতে যাওয়ার পর সেখানে ১০ নম্বর জার্সি পাননি। ফলে আপাতত এলএম টেন কথাটি মেসির জন্য আর খাটবে না ক্লাব ফুটবলে। ফলে সিআর সেভেনের কী হবে তা নিয়ে চিন্তায় পড়েন রোনাল্ডো-ভক্তরা। তবে স্বস্তি এটাই, জুভেন্তাস থেকে ওল্ড ট্র্যাফোর্ডে এসেও রেড ডেভিলদের হয়ে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস রোনাল্ডো শুরু করবেন পছন্দের সাত নম্বর জার্সি পরেই। আয়ারল্যান্ডের বিরুদ্ধে গোল করে জার্সি খুলে রোনাল্ডো হলুদ কার্ড দেখেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুটি হলুদ কার্ড দেখায় তিনি পরের আজারবাইজান ম্যাচে খেলতে পারবেন না। ফলে জাতীয় দল থেকে ছুটি পেয়ে ম্যান ইউয়ের হয়ে নামার জন্য অতিরিক্ত সময় পেলেন রোনাল্ডো।
Rise and shine, Reds ☕7️⃣
— Manchester United (@ManUtd) September 3, 2021
📸 #PhotoOfTheDay #MUFC | @Cristiano pic.twitter.com/VzXmXQ6GWa
রোনাল্ডো আসার পর থেকেই সাত নম্বর জার্সি ছেড়ে দিতে রাজি ছিলেন এডিনসন কাভানি। কিন্তু নিয়ম বাধা হয়ে দাঁড়ানোর একটা চিন্তা ছিল। অবশেষে কাভানিকে ২১ নম্বর জার্সি দিয়ে রোনাল্ডোকে CR7 হিসেবেই বিশ্বের সামনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়েছে, ওল্ড ট্র্যাফোর্ডে প্রত্যাবর্তনে আইকনিক সাত নম্বর শার্টটি পরেই মাঠে নামবেন রোনাল্ডো। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে ২০০৯ সাল অবধি ম্যান ইউয়ের হয়ে খেলেন পর্তুগালের বর্তমান অধিনায়ক। বিপুল সাফল্যের সাক্ষী থেকে তিনি পাড়ি জমান রিয়াল মাদ্রিদে। সেখান থেকে জুভেন্তাস হয়ে ফের ফিরে এসেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। স্যর আলেক্স ফার্গুসনের জন্যই যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সে কথা জানাতে ভোলেননি রোনাল্ডো। ম্যান ইউয়ে প্রথমে তাঁর যে জার্সি ছিল, যা তাঁকে সিআর সেভেন হিসেবে পরিচিতি দেয় সেটাও ফিরে পেলেন পর্তুগালের এই তারকা।
Another historic night! Unforgettable 🙏🏽
— Cristiano Ronaldo (@Cristiano) September 2, 2021
111⚽️🤭 pic.twitter.com/Eq4ko7bHfP
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ৬ বছর থাকাকালীন ২৯২টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো। গোল করেছেন ১১৮টি। তিনবার করে প্রিমিয়ার লিগ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব-সহ ৯টি ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন। রোনাল্ডোর আগে ম্যান ইউয়ের যে কিংবদন্তিরা সাত নম্বর জার্সি পরেছেন তাঁরা হলেন জর্জ বেস্ট, ব্রায়ান রবসন, এরিক কান্তোনা, ডেভিড বেকহ্যাম। বেকহ্যামের কাছ থেকেই সাত নম্বর জার্সি গিয়েছিল রোনাল্ডোর কাছে।
𝐂𝐑𝟕 𝐱 𝐄𝐂𝟐𝟏 🔥
— Manchester United (@ManUtd) September 3, 2021
A touch of class, @ECavaniOfficial ❤️#MUFC | @Cristiano
গত মরশুমের পর গত সপ্তাহেও কাভানি সাত নম্বর জার্সি পরে খেলেছেন রেড ডেভিলডদের হয়ে। কাভানি উরুগুয়ের হয়ে যে ২১ নম্বর জার্সিতে খেলেন এবার সেই ২১ নম্বর জার্সি পরে তিনি খেলবেন ক্লাব ফুটবলে। সবকিছু ঠিকঠাক চললে ১১ সেপ্টেম্বর নিউক্যাসল ইউনাইটেড ম্যাচেই ম্যান ইউতে নিজের কেরিয়ারের দ্বিতীয় অধ্যায় রোনাল্ডো শুরু করতে চলেছেন। রোনাল্ডোর সাত নম্বর জার্সি সমর্থকরা অনলাইনেও কিনতে পারবেন বলে ক্লাবের তরফে জানানো হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications